লোন চাইতে গিয়ে উল্টে চাপল ৫০ কোটি ঋণের বোঝা! মাথায় হাত কুরুক্ষেত্রের চা বিক্রেতার
লোন চাইতে গিয়ে উল্টে চাপল ৫০ কোটি ঋণের বোঝা! মাথায় হাত কুরুক্ষেত্রের চা বিক্রেতার
লকডাউনের জেরে অধিকাংশ মানুষই কাজ হারিয়ে বিপুল অর্থকষ্টে দিন কাটাচ্ছেন, শিকেয় উঠেছে ব্যাবসাপত্র-ও। অভাব অনটনে নাকাল হয়ে এদিন ব্যাবসার জন্য ব্যাঙ্কে ঋণ নিতে যান কুরুক্ষেত্রের চা দোকানি রাজকুমার। তবে ব্যাঙ্কে গিয়ে কার্যত তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। ঋণ দেওয়ার বদলে তাকে জানানো হয়, তিনি ঋণ পাবেননা কারণ তাঁর কাছে ব্যাঙ্কই এখনও ৫০ কোটি টাকা পায়। ব্যাঙ্কের দাবী, ওই ব্যক্তি আগের নেওয়া ৫০ কোটি টাকার ঋণই এখনও শোধ করেননি, তাই তাকে ঋণ দেওয়া হবেনা।

ঋণ নেওয়ার আগেই ৫০ কোটির দায়ভার মাথায় চেপে যাওয়ায় লকডাউনের বাজারে বেজায় বিপাকে পড়েছেন হরিয়ানার গুরুগ্রামের কুরুক্ষেত্রের চা বিক্রেতা রাজকুমার। ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে চা দোকানি রাজকুমার জানান, "আর্থিক অনটনের কারণেই ব্যঙ্কে ঋণের আবেদন করেছিলাম। ব্যাঙ্ক জানালো আমি নাকি আগেই ৫০কোটি টাকার ঋণ নিয়ে রেখেছি। কীকরে এটা সম্ভব হল জানি না।"
রাস্তার পাশে চা বিক্রি করেই সংসার চালান রাজকুমার। তাঁর নামে এতটাকা ঋণ কীভাবে নেওয়া হল তা তার কাছে রহস্য। এদিকে, তার রাজ্য হরিয়ানাতেও ক্রমেই জাঁকিয়ে বসছে করোনার থাবা। বুধবার রাত পর্যন্ত হরিয়ানায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৪ জন। এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ১৮৬। মৃত ৩৭২।












Click it and Unblock the Notifications