বিমান সফরে জায়রা ওয়াসিমের শ্লীলতাহানি! কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, পোস্ট ভিডিও

দিল্লি থেকে মুম্বইগামী বিমানে 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ।

দিল্লি থেকে মুম্বইগামী বিমানে 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিমকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ। ১৭ বছরের এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘটনার কথা জানিয়েছেন। এদিকে, ঘটনার প্রেক্ষিতে মুম্বইয়ের এক হোটেলে জায়রার রেকর্ড বয়ান করে মুম্বই পুলিশ। তবে জায়রার তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।

বিমান সফরে জায়রা ওয়াসিমের শ্লীলতাহানির অভিযোগ, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, পোস্ট ভিডিও

এর আগে, সোশ্যাল মিডিয়া পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন , অভিযুক্ত ব্যক্তি তাঁর বিমানের সহযাত্রী ছিল। বিমানে অশালীনভাবে সেই ব্যক্তি জায়রার পিঠে ও ঘারে পায়ের পাতা দিয়ে ঘসছিলেন। বিষয়টি বুঝে, ঘটনার ভিডিও করতে যান জারিনা। তবে বিমানের আলো কম ছিল বলে , তা স্পষ্ট হয়নি বলে তাঁর দাবি।

পাশাপাশি, জায়রা ওয়াসিম যে বিমান পরিষেবা সংস্থার বিমানে সফর করছিলেন সেই ভিস্তারা বিমান পরিষেবা সংস্থার ক্রিউদের বিরুদ্ধেও সরব হন। তবে ভিস্তারা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যাবতীয় তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি তাদের তরফে জায়রাকে সাহায্য করা হবে বলেও জানিয়েছে। তবে জায়রা ও তাঁর মাকে এবিষয়ে অভিযোগ জানানোর কথা বলা হলেও, তাঁরা কোনও অভিযোগ জানাতে চাননি বলে খবর। ভিস্তারা বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান অবতরণের সময় তাদের জ্ঞাতব্যে বিষয়টি আসে। তবে গোটা বিষয়টির তদন্তের কথা জানিয়ে এক প্রেস রিলিজ প্রকাশ করে ভিস্তারা বিমান পরিষেবা কর্তৃপক্ষ। উল্লেখ্য, জায়রার অভিযোগ ছিল যে তিনি কেবিল ক্রিউকে ডাকা সত্ত্বেও তাঁরা কেউ হাজির হননি সেই সময়ে।

এদিকে, ঘটনার জেরে ক্রামগত সরব হতে শুরু করেছে সোশ্যালি মিডিয়া। মিস ওয়ার্ল্ড মানুশী চিল্লার এই বিষয়টি নিয়ে জায়রার পাশে দাঁড়াবেন বলে পোস্ট করেন।

@zairawasim_ i'm with u 😷 #plz watch her story to know what had happen with her on plane #disgusting . . #ZairaWasim #Bollywood #Actress #BeingAbused

A post shared by Manushi Chhillar Miss World 🏻🤘 (@manushichhillar01) on

অন্য়দিকে , এনসিডাব্লিউ চেয়ারপার্সন ভিস্তারা কর্তৃপক্ষকে অভিযুক্তের নাম প্রকাশ করার দাবি জানান।

উল্লেখ্য়, এর আগে দিনে দুপুরে দিল্লির অধ্যাপিকাকে যৌন হেনস্থার ঘটনা, কলকাতায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার পর অভিনেত্রী জায়রার সঙ্গে এই আচরণের ঘটনা দেশে মহিলা নিরাপত্তাকে বার বার প্রশ্নের মুকে দাঁড় করিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+