ধর্মীয় অনুষ্ঠানে নাচ নিয়ে মশকরা, পরিণামে চরম কাণ্ড

ধর্মীয় মিছিল মেতে ছিল উৎসবের আনন্দে। আচমকা গুলি চলায়, মুহূর্তে আর্তনাদ, কান্না, রক্তাক্ত পরিস্থিতির রূপ নেয় অনুষ্ঠান। এমন ঘটনা রাজধানীর দিল্লির।

ধর্মীয় মিছিল মেতে ছিল উৎসবের আনন্দে। আচমকা গুলি চলায়, মুহূর্তে আর্তনাদ, কান্না, রক্তাক্ত পরিস্থিতির রূপ নেয় অনুষ্ঠান। এমন ঘটনা রাজধানীর দিল্লির। সেখানে খোলা সড়কে ধর্মীয় অনুষ্ঠানে খুনের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানে নাচ নিয়ে মশকরা, পরিণামে চরম কাণ্ড

ঘটনার সূত্রপাত এক নাচের ঘটনাকে নিয়ে। যেখানে ধর্মীয় মিছিলে নাচের সময় এক ব্যক্তির নাচের অঙ্গভঙ্গিকে মশকরা করে নকল করছিলেন এক ডান্স ইন্সট্রাক্টর অবিনাশ। আর এই মশকরাতেই ব্যাপক রেগে যান এই ব্যক্তি। সঙ্গে সঙ্গে অবিনাশকে লক্ষ্য করে গুলি চালান এই ব্যক্তি। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ডান্স ইন্সট্রাক্টর অবিনাশ। এদিকে, সেই সময়ে নাচের ভিডিও করছিলেন অনেকে। তাঁদের ক্যামেরাতেই গোটা ঘটনা ধরা পড়ে।

রাত সাড়ে এগারোটার এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায় নয়াদিল্লির মন্দির মার্গ এলাকায়। ঘটনার কথা জানানো হয় পুলিশকে। এদিকে, জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবিনাশকে ঘিরে যখন চাঞ্চল্য ছড়িয়েছিল, তখনই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই অভিযুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+