এই অদ্ভুত কারণ দেখিয়ে দলিত যুবককে বেধড়ক মারধর বিজেপি শাসিত রাজ্যে
গুজরাতের গান্ধিনগরে এক দলিতকে কেবলমাত্র গোঁফ রাখার দায়ে বেধড়ক মারধর করা হল।
একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ডিজিটাল ইন্ডিয়া'-র স্বপ্ন দেখার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করে আধুনিকভাবনা ও উন্নয়নের উৎসাহ দিচ্ছেন, তখন তাঁরই রাজ্য গুজরাতে জাতপাতের বিভেদে উঠে এলো হিংসার আদিম রূপ। গুজরাতের গান্ধিনগরে এক দলিতকে কেবলমাত্র গোঁফ রাখার দায়ে বেধড়ক মারধর করা হল।
গোঁফ রাখার দায়ে বছর ২৪ এর পীযূষ পরমারকে কেবলমাত্র গোঁফ রাখার জন্য মারধর করে গুজরাতের দরবার সম্প্রদায়ের ৩ যুবক। এমনই অভিযোগ স্থানীয়দের। কেন একজন দলিত যুবক; গোঁফ রাখার মতো 'দুঃসাহস' করবেন, সেই প্রশ্ন তুলেই এই অযৌক্তিক অত্যাচার।
নবরাত্রির গরবা শেষ করে পীযূষ ও তাঁর আত্মীয় দিগ্ন্ত মাহেরিয়া বাইকে চেপে নিজেদের গ্রামে ফিরছিলেন। এমন সময় কয়েকজন তাঁদের উদ্দেশ্য করে টোন টিটকিরি মারতে থাকে। জাতপাতের মন্তব্য করা শুরু হয়। এরপরও টিটকিরি এড়িয়ে চলতে থাকেন পীযূষরা। তখনই তাঁদের ওপর চড়াও হয় ওই ৩ যুবক। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা বলে খবর।












Click it and Unblock the Notifications