বিহারে দলিত মহিলাকে ডাইনি সন্দেহে বিবস্ত্র করে মারধর, জোর করে খাওয়ানো হল মূত্র!
দ্বারভাঙা, ১ আগস্ট : বর্বরতা বললেও কম বলা হবে। ডাইনি সন্দেহে এক দলিত মহিলাতে বিবস্ত্র করে মারধর করা হল। এখানেই শেষ নয়, মহিলাকে অকথ্য অত্যাচারের পাশাপাশি জোর করে খাওয়ানো হল মূত্র।
ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙা জেলায়। পিপড়া গ্রামের বাসিন্দা ওই দলিত মহিলার উপর অত্যাচার চালায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। ঘটনাটির সূত্রপাত স্থানীয় কয়েকটি বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই। গ্রামের লোকেদের ধারণা হয় ওই মহিলার জন্যই এভাবে একের পর এক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। [ওড়িশায় ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে বিবস্ত্র করে মারধর, অত্যাচার চলল ১২ ঘন্টা]
এরপরই ডাইনি সন্দেহে মারধর শুরু করা হয় তাকে। এরপর তাঁকে বিবস্ত্র করে তাঁর মূত্রই তাকে পান করার জন্য বলপ্রয়োগ করা হয়। এই ঘটনায় বেহেদে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডমু যাদব, সন্তোষ যাদব, বাচেলাল যাদব-সহ আরও কয়েকজনের নামে চার্জশিট আনা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার। তবে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন বৃহস্পতিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেফতার করা হবে। [ছাত্রীকে নগ্ন করে ব্ল্যাকমেল সিনিয়ারদের, অভিযোগ উঠল ঐতিহ্যবাহী বিশ্বভারতীতে]
প্রসঙ্গত, ঠিক একই ধরণের ঘটনা ঘটেছিল গত ১৬ জুলাই বিহারের নেহরা জেলার পৈঠান কাবাই গ্রামে। একই ভাবে এক মহিলা ও তাঁর মেয়ে বিবস্ত্র করে মারধর করার পর তাদের মূত্র পানে বাধ্য করা হয়েছিল। যদিও ওই মহিলা কাজ হারানোর ভয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে।













Click it and Unblock the Notifications