ফের গুজরাতে দলিতের ওপর অত্যাচার, হত্যা , কারণ শুনলে চমকে উঠবেন

দলিত হয়ে গরবা নাচের আসরে যাওয়ার কারণে মারধর করা হয় বছর ২১ এর জয়েশ সোলাঙ্কিকে।

কিছুদিন আগেই ,এক দলিত যুবকের গোঁফ রাখাকে কেন্দ্র করে তাঁকে বেধড়ক মারধর করা হয় গুজরাতের গান্ধীনগরে। আর বিজেপি শাসিত সেই গুজরাতেই ফের ঘটে গেল দলিতের ওপর অত্যাচারের ঘটনা। যার জেরে মারা যান ২১ বছরের তরতাজা এক দলিত যুবক। নবরাত্রির উৎসব মুখর গুজরাতে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

ফের গুজরাতে দলিতের ওপর অত্যাচার, হত্যা , কারণ শুনলে চমকে উঠবেন

গুজরাতের আনন্দ জেলায় নবরাত্রি উপলক্ষ্যে ভদ্রানিয়া গ্রামে আয়োজন করা হয় গরবা নাচের। সেখানে, দলিত হয়ে গরবা নাচের আসরে যাওয়ার কারণে মারধর করা হয় বছর ২১ এর জয়েশ সোলাঙ্কিকে। ঘটনায় প্যটেল সম্প্রদায়ের ৮ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই মারধর আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল অভিযুক্তরা।

জানা গিয়েছে, কয়েকজন দলিত যুবক একসঙ্গে ওই গ্রামের মন্দিরে আয়োজিত গরবা নাচের আসরে যান। সেই সময়েই জাতপাতের কথা তুলে দলিতদের ওপর চড়াও হয় ওই প্যটেল সম্প্রদায়ের যুবকরা। অভিযোগ, জয়েশদের বলা হয় 'দলিতদের গরবা দেখার অধিকার নেই'। আর সেই সময়েই দুপক্ষের হাতাহাতিতে মারা যান জয়েশ সোলাঙ্কি। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+