কাল মহারাষ্ট্র বনধের ডাক দলিত সংগঠনগুলির, টুইটবার্তায় সোচ্চার রাহুল, আসরে জিগনেশ
সোমবার পুনেতে এক হিংসার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয় মুম্বই। বন্ধ হয়ে যায় পরিবহণ, বন্ধ হয় স্কুল কলেজ। মুহুর্তে স্তব্ধ হয় মায়ানগরী।
দলিত ও মারঠাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তাল মহারাষ্ট্র। সোমবার পুনেতে এক হিংসার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তাল হয় মুম্বই। বন্ধ হয়ে যায় পরিবহণ, বন্ধ হয় স্কুল কলেজ। মুহুর্তে স্তব্ধ হয় মায়ানগরী। আর এ জেরেই মহারাষ্ট্রের দলিত নেতা তথা ভিম রাও আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর ও তার দলি সংগঠন আগামীকাল অর্থআৎ বুধবার মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছেন।

দলিত নেতা প্রকাশ আম্বেদকরের দাবি, এই ঘটনার নেপথ্যে দক্ষিণপন্থীদের হাত রয়েছে। তারাই দলিতদের ওপর অত্যাচার চালিয়েছে , যাদের নেপথ্য়ে দেবেন্দ্র ফড়নবীশের বিজেপি সরকারের হাত রয়েছে। এদিকে, ঘটনা নিয়ে টুইটারে সোচ্চার হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি দলিতদের এই বিক্ষোভকে সমর্থন করে জানিয়েছেন, যে মোদী সরকারের দলিত বিরোধী নীতির প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন উপযুক্ত প্রতীক।
A central pillar of the RSS/BJP’s fascist vision for India is that Dalits should remain at the bottom of Indian society. Una, Rohith Vemula and now Bhima-Koregaon are potent symbols of the resistance.
— Office of RG (@OfficeOfRG) January 2, 2018
এদিকে, দলিত বিক্ষোভে উত্তাল মুম্বইয়ে আগামীকাল পৌঁছতে পারেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি সেখানে গিয়ে বিক্ষোভ আন্দোলনে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। এর আগে, পুনেতে ভিমা কোরেগাঁওয়ের যুদ্ধের ২০০ তম বার্ষিকী উপলক্ষ্য়ে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গোটা ঘটনার সূত্রপাত। সেই অনুষ্ঠানে দুই ভিন্ন জাতের হিংসার ঘটনায় মারা যান এক ২৮ বছরের যুবক, আহত হন ৪০ জন। আর তার জেরে মঙ্গলবার মুম্বইয়ের রাস্তা রোকো থেকে রেল রোকোর ডাক দেওয়া হয়। দিন যত এগোতে থাকে বাণিজ্য নগরী মুম্বই জুড়ে উত্তেজনার পারদ ততই চড়তে থাকে। বন্ধ হতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ। ঘাটকোপার , অমর মহল সহ একাধিক জায়গায় বাসে পাথর ছোঁড়া হয়। মহারাষ্ট্রের বিভিন্ন হাইওয়েতে রুখে দেওয়া হয় বাস চলাচল পরিষেবা।












Click it and Unblock the Notifications