উচ্চবর্ণের পাশে পাত পেড়ে খেতে বসার অপরাধ! উত্তরাখণ্ডে দলিতকে পিটিয়ে খুন
বিয়ে বাড়িতে উচ্চ বর্ণের ব্যক্তিদের সঙ্গে এক পংক্তিতে খেতে বসায় এক দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের তেহরি জেলায়।
বিয়ে বাড়িতে উচ্চবর্ণের ব্যক্তিদের সঙ্গে একইসঙ্গে চেয়ারে খেতে বসায় এক দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের তেহরি জেলায়। মৃত যুবকের নাম জীতেন্দ্র বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় স্থানীয় গজেন্দ্র সিং, সোবান সিং, কুশল সিং, গব্বর সিং, গম্ভীর সিং, হরবীর সিং ও হুকুম সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।

২৬ এপ্রিলের ঘটনা। উত্তরাখণ্ডের তেহরি জেলার শ্রীকোট গ্রামের একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন জীতেন্দ্র নামে পেশায় ছুতোর ওই দলিত যুবক। সেখানে ভুল বশত তিনি উচ্চ বর্ণের সদস্যদের সঙ্গে এক পংক্তিতে খেতে বসেন। উচ্চ বর্ণের সদস্যরা তাঁকে গালিগালাজ করলে, এর প্রতিবাদ করেন জীতেন্দ্র। আর তখনই ওই যুবককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় জীতেন্দ্রকে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন পর হাসপাতালেই মৃত্যু হয় ওই দলিত যুবকের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications