ক্রিকেট বল হাতে নেওয়ার অপরাধ! দলিত ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ

এক দলিত ব্যক্তির আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ! আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে গুজরাতের পাটন জেলা এলাকাতে।

জানা গিয়েছে, এলাকার একটি স্কুলে ক্রিকেট ম্যাচ চলছিল। আর সেই সময়ে একটি বাচ্চা ক্রিকেটের বল হাতে তুলে নেয়। আর তা নিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খেলায় অংশ নিয়েছেন এমন ব্যক্তিরা এই বিষয়ে রীতিমত অশান্তির পরিস্থিতি তৈরি করেন।

দলিত ব্যক্তির আঙুল কেটে নেওয়ার অভিযোগ

যদিও বেশ কয়েকজনের মধ্যস্থতায় সেই সময়ের জন্যে কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হয়। কিন্তু পরে লাঠি নিয়ে ওই বাচ্চার বাড়িতে একদল হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, এক ব্যক্তির আঙ্গুল পর্যন্ত কেটে নেওয়া হয় বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার কাকোশি বলে একটি গ্রামে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাগের বসেই অভিযুক্ত এই কাজ করেছে বলে অনুমান। শুধু তাই নয়, দলিত সম্প্রদায়কে অপমান করতে নানা রকম কু-শব্দের ব্যবহার পর্যন্ত অভিযুক্ত করেছে বলে অভিযোগ ওই আধিকারিকের। ঘটনার আঙ্গুল কেটে নেওয়া ব্যক্তি গুরতর আহত বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই এক দলিত যুবককে সানগ্লাস এবং ভালো জামা-কাপড় পড়ার অপরাধে ব্যাপক মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর মাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গুজরাতে দলিত ব্যক্তির উপর হামলার অভিযোগ

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত দলিত আরও এক ব্যক্তি। তাও আবার ফের গুজরাতেই। বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপি রাজ্যের প্রশাসন। বারবার একই ঘটনা কীভাবে তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছে বিরোধীরা। এমনকি মোদী-শাহের গড় বলে পরিচিত গুজরাতে দলিত সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নয় বলেও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যা নিয়ে চরম অস্বস্তি বিজেপি সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+