যোগীর রাজ্যে দলিত নিগ্রহ, প্রকাশ্যে পা চাটতে বাধ্য করা হল যুবককে
যোগীর রাজ্যে দলিত নিগ্রহ, প্রকাশ্যে পা চাটতে বাধ্য করা হল যুবককে
ফের বর্ণ বৈষম্যের জ্বলন্ত ছবি ধরা পড়ল উত্তর প্রদেশে। প্রকাশ্যে দলিত যুবককে পা চাটতে বাধ্য করা হল। ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে েদখা গিয়েছে বাইকে বসে আছেন এক যুবক। আর আরেক যুবক বাইকে বসে থাকা যুবকের পা চাটছে কান ধরে। সেই ঘটনায় দেখে হাসির রোল উঠেছে সেখানে। আর মাটিতে বসে কাঁপছে দলিত যুবক।

উত্তর প্রদেশে জাত-পাত, বর্ণ ভেদের ঘটনা নতুন নয়। এখানে প্রায়ই দলিতদের উচ্চবর্ণের মানুষের কাছে হয়রানির শিকার হতে হয়। এমনকী উচ্চবর্ণের পাড়া দিয়ে দলিততে বরযাত্রাও করতে পারে না। এমনই সব এক একটি কঠোর নিয়ম পালন করে থাকেন এখানকার মানুষ। প্রকাশ্যে তা অস্বীকার করলেও সেটা যে এখনও রয়েছে তার জ্বলন্ত প্রমাণ মিলেছে এই ভিডিওতে। তাতে দেখা গিয়েছে দলিত যুবক মোটর সাইকেলে বসে থাকা যুবককে ঠাকুর বলে সম্বোধন করছিলেন। আর বাইকে বসে থাকা সেই যুবক রীতিমত তাঁকে শাসিয়ে চলেছে। এবং বলছে এরকম ঘটনা যেন আর কোনও দিন সে না করে।
আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে অভিযুক্ত যুবক গাঁজা বিক্রি করছিলেন। তার জন্যই তাঁকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ১০ এপ্রিল ঘটনাটি ঘটেছিল। দলিত যুবকের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পদক্ষেপ করে। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে অনেকেই উচ্চবর্ণের।
পুলিশ তদন্তে জানিয়েছে যে যুবককে নিগ্রহ করা হয়েছে সো দশম শ্রেণির ছাত্র। তার মা চাষের জমিতে শ্রমিকের কাজ করে। কাজ করে উচ্চ বর্ণের সেই যুবকের পরিবারের কাছ থেকে পারিশ্রমিক চেয়েছিল। টাকা দেওয়া তো দূরের কথা তাঁর ছেলেকে ধরে রেখে দেয় সেই পরিবার এবং টাকা চাওয়ার জন্য তাঁকে পা চাটতে বাধ্য করা হয়। তবে এফআইআরে কি কি ধারা দেওয়া হয়েছে তা এখনও জানানো হয়নি।
এদিকে হনুমান জয়ন্তীতে একের পর এক সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসার পরেই তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ধর্মীয় শোভাযাত্রা নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন। িতনি বলেছেন ধর্মীয় শোভাযাত্রা বের করতে হলে আগে থেকে পুলিশের অনুমতি নিতে হবে। এবং হলফনামা দিয়ে জানাতে হবে। তারপরেই রাজ্যের সব পুলিশ আধিকািরকের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশিকা জারি করেছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের সব পুলিশ এবং প্রশাসনিক আধিকারীকদের ছুটি বাতিল করেছেন যোগী আদিত্যনাথ।সামনেই ইদ শান্তি বজায় রাখতে মরিয়া যোগী।












Click it and Unblock the Notifications