সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে ভারত বনধ! বিভিন্ন জায়গায় বন্ধ রেল যোগাযোগ
বিভিন্ন দলিত সংগঠনের ডাকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে ভারত বনধ। তফশিলি ভুক্তদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থাকা আইন লঘু করার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই বনধের ডাক দেওয়া হয়েছে।
বিভিন্ন দলিত সংগঠনের ডাকে সারা দেশ জুড়ে শুরু হয়েছে ভারত বনধ। তফশিলি ভুক্তদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থাকা আইন লঘু করার সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই বনধের ডাক দেওয়া হয়েছে। দেশ ব্যাপী বিভিন্ন জায়গায় রেল অবরোধের জেরে আটকে পড়েছে বেশ কিছু ট্রেন। অন্যদিকে, পঞ্জাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছে সেখানকার সরকার।

পিজান্টস অ্যান্ড ওয়াকার্স পার্টি, প্রকাশ আম্বেদকরের ভারিপ বহুজন মহাসংঘ, সিটু, জাতি অনন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাসনাল দলিত মুভমেন্টস ফর জাস্টিস এই বনধকে সমর্থন করেছে।
কুড়ি মার্চ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক হারে এসসি, এসটি আইনের অপব্যবহার করা হচ্ছে। ফলে নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না। অন্যদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে সিনিয়র পুলিশ সুপারের অনুমতি লাগবে। এই রায়ের বিরোধিতা করা হয়েছে দলিত সংগঠনগুলির তরফ থেকে।
জানা গিয়েছে সোমবার এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার।
#BharatBandh over SC/ST protection act: Different groups including CPIML activists protest in Bihar's Arrah, block a train pic.twitter.com/ss4jn1C4ak
— ANI (@ANI) April 2, 2018
#BharatBandh over SC/ST protection act: Visuals from Amritsar #Punjab pic.twitter.com/7K5632j76Z
— ANI (@ANI) April 2, 2018












Click it and Unblock the Notifications