তামিলনাড়ু : ঘড়ি পরে স্কুলে দলিত ছাত্র, কবজি কেটে শাস্তি দিল সিনিয়ররা

তামিলনাড়ু : ঘড়ি পরে স্কুলে দলিত ছাত্র, কবজি কেটে শাস্তি দিল সিনিয়ররা
মাদুরাই. ৪ সেপ্টেম্বর : বছর ষোলোর কিশোর দোষ ছিল একটাই, সে দলিত সম্প্রদায়ের। আর তাই স্কুলে ঘড়ি পড়ে যাওয়ায় কেটে নেওয়া হল তার কবজিটাই। "দলিত ছেলে আবার ঘড়ি পড়বে কী?" এই অভিযোগেই ওই ছাত্রের কবজি কেটে নিল স্কুলেরই কিছু সিনিয়র ছাত্র। এই নির্মম ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম রমেশ। ভিরুধুনগর জেলার তিরুভল্লুভারের বাসিন্দা ওই ছাত্র। তিরুথঙ্গলে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গত সোমবার হাতে একটি ঘড়ি পরে স্কুলে গিয়েছিল রমেশ। স্কুলের সিনিয়র ছাত্ররা তা দেখে রেগে লাল হয়ে যায়। সোজা গিয়ে রমেশের হাত থেকে ঘড়ি খুলে দুরে ছুঁড়ে ফেলে দেয় এক উঁচু ক্লাসের ছাত্র। এই ঘটনায় খেপে যায় রমেশও। সিনিয়র ছাত্রদের সঙ্গে মারপিট শুরু করে দেয়। এই ঘটনায় স্কুলের ভিতরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। যদিও অন্যান্য ছাত্র ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু ঘটনার ইতি এখানেই নয়। এই ঘটনার ২ দিন পর বুধবার রাতে রমেশ যখন তিরুথঙ্গলে রেল স্টেশন দিয়ে হেঁটে আসছিল তখন প্রায় ১৫ জন ছাত্রের একটি দল আক্রমণ করে তাকে। রমেশকে মারধরের পর ছুড়ি দিয়ে কেটে নেওয়া হয় রমেশের কবজি। রমেশ সেখান থেকে কোনও মতে পালিয়ে যায়। শিবকাশি সরকারি হাসপাতালে আপাতত ভর্তি রমেশ।

সূত্রের খবর অনুযায়ী এই প্রথমবার নয়, এর আগেও এই স্কুলে বর্ণবৈষম্যের একাধিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে তিরুথঙ্গল থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+