AIADMK এর দলিত বিধায়কের ব্রাহ্মণ কন্যাকে বিয়ে! কনের বাড়িতে কোন ঘটনা ঘটল

বিজেপির জোটসঙ্গী AIADMKএর দলিত বিধায়কের ব্রাহ্মণ কন্যাকে বিয়ে! কনের বাড়িতে কোন ঘটনা ঘটল

তামিলনাড়ুর ৩৬ বছর বয়সী এআইডিএমকের বিধায়ক প্রভুর সঙ্গে এক ১৯ বছরের ব্রাহ্মণকন্যার বিয়ে নিয়ে কার্যত তোলপাড় তামিলনাড়ুর রাজনীতিতে। ঘটনা ঘিরে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে।

 কনের বাবার আত্মহত্যার উদ্যোগ, এরপর কী ঘটল?

কনের বাবার আত্মহত্যার উদ্যোগ, এরপর কী ঘটল?

জানা গিয়েছে, তামিলনড়ুর কাল্লাকুরচি এলাকার এআইএডিএমকে বিধায়কের বিরুদ্ধে, তাঁর মেয়েকে অপহরণ করে জোর করে বিয়ে করার অভিযোগ দায়ের করেছেন ওই ১৯ বছরের কনে সৌন্দর্যর বাবা। দলিত পাত্রের সঙ্গে মেয়ের লুকিয়ে বিয়ের খবর পেতেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। যদিও পুলিশি হস্তক্ষেপে তা হয়নি।

 বিজেপির জোট সঙ্গীর বিধায়ককে ঘিরে অভিযোগ

বিজেপির জোট সঙ্গীর বিধায়ককে ঘিরে অভিযোগ

উল্লেখ্য, বিজেপির জোটসঙ্গী হিসাবে তামিল রাজনীতিতে আপাতত পরিচয় রয়েছে এআইএডিএমকের। যদিও দুইপক্ষের সম্পর্ক তেমন ভালো নয়। এদিকে, বিধায়ক প্রভুর বিরুদ্ধে ওটা অভিযোগের সাপেক্ষে পুলিশ জানিয়েছে, বহুদিন ধরেই এলাকার বিধায়করে সঙ্গে সৌন্দর্যর প্রণয়ের সম্পর্ক ছিল। আর তার জেরেই এই বিয়ে। গত ৪ বছর ধরে দুজনের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

'বিশ্বাস ভেঙেছেন প্রভু'!

'বিশ্বাস ভেঙেছেন প্রভু'!

কনের বাবা জানিয়েছেন, দলিত ঘরের ছেলে প্রভু ছোটবেলা থেকে তাঁদের বাড়িতে বড় হয়েছে। এরপর প্রভুকে তাঁরা ছেলের মতো দেখেন। 'সেই মানুষ এমনভাবে বিশ্বাসভঙ্গ করবে, এটা মানা যাচ্ছে না', একথা বলেন কনের বাবা।

বিয়ের ভিডিও আপলোড

বিয়ের ভিডিও আপলোড

এদিকে, সৌন্দর্যের সঙ্গে প্রভুর জাতপাত নিয়ে বিভেদ , আলোচনার মাঝে বিয়ে সম্পন্ন হয়েছে। আর সেই বিয়ের ছবি, ভিডিও প্রভু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই হইচই পড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+