সেনাধ্যক্ষের দায়িত্ব নিলেন দলবীর সিং সুহাগ

হরিয়ানার মানুষ দলবীর সিং সুহাগ ১৯৭৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। চিতোরগড়ের সৈনিক স্কুলে ছোটবেলায় পড়াশুনো করেছেন তিনি। কাশ্মীরের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কার্গিল, দ্রাস ইত্যাদি জায়গাতে কাজ করেছেন জেনারেল দলবীর সিং সুহাগ। মার্কিন যুক্তরাষ্ট্র ও কেনিয়াতে ফৌজি প্রশিক্ষণেও অংশ নিয়েছেন।
প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংয়ের সঙ্গে খুবই খারাপ সম্পর্ক ছিল দলবীর সিং সুহাগের। তাঁর বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। ভি কে সিংয়ের পর সেনাপ্রধান হন জেনারেল বিক্রম সিং। তিনি ক্ষমতায় এসেই দলবীর সিং সুহাগের বিরুদ্ধে যাবতীয় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নেন। ২০১২ সালের ১৬ জুন ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি হন দলবীর সিং সুহাগ। বিক্রম সিংয়ের পর তিনি সেনাপ্রধান হচ্ছেন, এই খবর জানাজানি হওয়ার পরই সুপ্রিম কোর্টে মামলা হয়। প্রাক্তন সেনাধ্যক্ষ তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংয়ের স্নেহভাজন লেফটেন্যান্ট জেনারেল রবি দস্তানে এই মামলা করেন। ভি কে সিং অভিযোগ করেন, দলবীর সিং সুহাগের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ হয়েছে। তাই তাঁকে সেনাপ্রধান পদে বসানো ঠিক হবে না। এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির কাছেও দরবার করেন তিনি। কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত বদলে রাজি হয়নি। গত ৭ জুলাই সুপ্রিম কোর্ট দলবীর সিং সুহাগের নিয়োগে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। তার পরই তাঁর রাস্তা পরিষ্কার হয়ে যায়।
তুখোড় গল্ফ খেলোয়াড় জেনারেল দলবীর সিং সুহাগ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সেনাপ্রধান পদে থাকবেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications