Daily News Update: তৃণমূলের ১৪ নেতার জামিন মঞ্জুর, সারাদিনের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

তৃণমূলের ১৪ নেতার জামিন মঞ্জুর
মহামারী আইন লঙ্ঘনের অভিযোগে ত্রিপুরায় গ্রেফতার হওয়া দেবাংশু, সুদীপ, জয়া-সহ ১৪ জন তৃণমূল নেতা-নেত্রীর জামিন মঞ্জুর করল আদালত। দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূল নেতাদের আদালতে পেশ করা হয়। আইনি লড়াইয়ে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের। জামিন পাওয়া নেতাদের নিয়ে আগরতলায় যাচ্ছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগরতলায় যাচ্ছেন।

প্রতিবাদকে এবার দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন অভিষেক
ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদকে এবার দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের দলের নেতা-কর্মীদের উপর হামলা, গ্রেফতার ও থানায় এনে হেনস্থার প্রতিবাগে সোমবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা।

আদালত চত্বরে গাড়ি ভাঙচুর
খোয়াই থানা থেকে উত্তেজনা আদালত চত্বর পর্যন্ত পৌঁছে যায়। আদালত চত্বরে তৃণমূল নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীদেরও। তৃণমূলের অভিযোগ, আদালত চত্বরেও বিজেপির গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। গাড়ি ভাঙচুর করছে। কোনও নিরাপত্তা নেই। সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়।

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় বসে থাকাকালীন গ্রেফতার হওয়া দেবাংশু-জয়াদের নিয়ে আদালতের দিকে রওনা হয় পুলিশের গাড়ি। রাস্তার তাদের পিছু নেন তৃণমূলের নেতারা। সেই গাড়ির কনভয়ে ছিলেন সদস্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সুবল ভৌমিকও। রাস্তার তাঁর গাড়ি ঘিরে ধরে কয়েকশো যুবক হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে বলে অভিযোগ করেছেন তিনি।

থানাতেই অসুস্থ সুদীপ
ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে যখন পুলিশের বাকবিতণ্ডা চলছে, তখন মহামারী আইনে ত্রিপুরায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা সুদীপ রাহা অসুস্থ হয়ে পড়লেন। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসার পর আদালত পেশ করা হয়। আদালতে পেশ করা হয় বাকি ১৩ জন তৃণমূল নেতা-নেত্রীকে। তাঁদের সঙ্গে আদালতে যান কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় অবস্থান করেন।

সদলবলে থানায় অবস্থান অভিযেকের
ত্রিপুরায় সংগঠন বিস্তারের কাজে গিয়ে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতারা। তাঁদের ছাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান করলেন। অভিষেক যখন থানায় অফিসারদের সঙ্গে কথা বলছেন, তখন বিজেপি কর্মীরা থানা ঘিরে রয়েছেন। তাঁদের জমায়েত নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যতক্ষণ না গেরুয়া শিবরের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাঁদের যুব নেতাদের ছাড়া হচ্ছে তিনি থানা থেকে উঠবেন না। কাদের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের যুবনেতাদের গ্রেফতার করা হয়েছে, তাও জানতে চান অভিষেক।

টোকিও অলিম্পিকেও সোনা জিতলেন কেনিয়ার কিংবদন্তি
রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও সোনা জিতলেন কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগে। আধুনিক যুগের গ্রেটেস্ট ম্যারাথনার আজ ফিনিশ লাইন পেরোতে সময় নেন ২ ঘণ্টা ৮ মিনিট ৩৮ সেকেন্ড। রিও অলিম্পিকের পারফরম্যান্সের চেয়েও দ্রুততম হিসেবে এদিন ম্যারাথনের সোনা নিজের দখলে রাখলেন তিনি।

দিল্লি বিমানবন্দর ওড়ানোর হুমকি
স্বাধীনতা দিবসের আগে দেশে নাশকতার গন্ধ আগেই পেয়েছিল দেশের গোয়েন্দা বিভাগ। এমনকী ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যে জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় হয়েছে তাও জানিয়েছিল ইনটালিজেন্স। এমতাবস্থায় এবার দিল্লি বিমানবন্দরে নাশকতার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে গোটা বিমান বন্দর। সম্প্রতি এমনই একটি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমে বৃষ্টি কমবে, বাড়বে বুধে
রবিবারের সকালেই আঁধার নেমে এল, অবিরাম বৃষ্টিতে দুর্যোগের ছবি কলকাতা-সহ গোটা রাজ্যে। দিনভর এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন আলিপুর আববহাওয়া দফতরের পুর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবার বৃষ্টির প্রকোপ বাড়বে বুধবার থেকে।

ককটেল ভ্যাকসিন উপকারী হবে করোনায়
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে যে কোভিডের বিরুদ্ধে লড়াইতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি টিকাই কার্যকরী ভূমিকা নিচ্ছে। এরই সঙ্গে তারা জানিয়েছে দুটি আলাদা আলাদা ভ্য়াকসিন একযোগে মিশিয়ে দিলে তারফল বেশ কার্যকরী হবে।

অভিষেকের চ্যালেঞ্জ
ত্রিপুরায় পা দিয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। রবিবার আগরতলা বিমানবন্দরে নেমে তিনি সাফ জানিয়ে দিলেন, ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে। গ্রেফতারের জুজু দেখিয়ে আমাদের আটকাতে পারবে না বিজেপি। আমাদের লড়াই চলবে। বিপ্লব দেবকে তিনি পক্ষান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দেন, পারলে আটকে দেখান।

জম্মু ও কাশ্মীরের প্রায় ১৪টি জেলায় হানা এনআইএ-র
সেনা পরিচালিত জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার পর থেকেই ভূস্বর্গের বুকে ঘটনার তল্লাশিতে নামে এআইএ। এপর্যন্ত ভূস্বর্গে একাধিক জায়গায় তদন্ত করতে নামে এনআইএর দল। এমন পরিস্থিতিতে জামাত সদস্যদের বাড়িতে এদিন হানা দেয় এনআইএর দল। জম্মু ও কাশ্মীরের প্রায় ১৪ টি জেলায় এদিন হানা দেয় এনআইএ। এদিন খুব সকাল থেকেই এই রুদ্ধশ্বাস তল্লাশি অভিযানে নামে জাতীয় তদন্তকারী দল।

করোনা মহামারী আতঙ্ক ছড়াচ্ছে
কেরলকে ঘিরে ফের দেশের করোনা মহামারী প্রবল আকার নিতে পারে। ডেল্টা স্ট্রেনের আতঙ্কের মাঝেই আবার কর্ণাটকে নতুন 'এটা' স্ট্রেনের খোঁজ মিলেছে। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,০৭০ জন হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩,১০৯৯,৭৭১ জন।

প্রবল বর্ষণের সম্ভাবনা
মধ্যপ্রদেশের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে গত বেশ কয়েকদিন ধরে। এদিকে তার সঙ্গে দোসর হিসাবে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এই পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টি চলবে

গ্রেফতার দেবাংশু-সুদীপ-জয়ারা
মহামারী আইনে এদিন ভোররাতে গ্রেফতার হন দেবাংশু, সুদীপ রাহা, জয়া দত্ত সহ ১১ জন তৃণমূল যুব নেতা নেত্রী। গতকাল থেকেই ত্রিপুরার বুকে তৃণমূল নেতাদের ঘিরে একের পর এক অশান্তির ছবি উঠে আসে। দিনের শেষে জানা গিয়েছে মহামারী আইনের আওতায় সেখানে এই নেতারা গ্রেফতার হন। এরপরই কার্যত ধরনায় বসেন তৃণমূলের নেতানেত্রীরা।

জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনকে মান্যতা
এতদিনে প্রথম ডোজের পর করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে ভারতীয়দের। অনেকে ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের মাঝের সময়ের পার্থক্যে করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে প্রাণও হারিয়েছেন। তবে এবার এসব থেকে মুক্তি পেতে চলেছে ভারত। শনিবার টুইট করে এরকমই এক সুখবরের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনকে মান্যতা দিল ভারত।

ত্রিপুরায় কুণাল-ব্রাত্য-অভিষেকরা
সাতসকালেই ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন দেবাংশু-সুদীপ-জয়ারা। আগের দিনই তাঁরা আমবাসায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার তাঁদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় গেলেন কুণাল ঘোষ-ব্রাত্য বসুরা। অভিষেকও যাচ্ছেন ত্রিপুরায়।












Click it and Unblock the Notifications