Daily News Update: মুখ্যমন্ত্রীর অফিসে প্রতিবছর ৫০০ ইন্টার্ন, ভোট পরবর্তী হিংসা মামলায় চাপড়ায় সক্রিয় সিবিআই

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মুখ্যমন্ত্রীর অফিসে প্রতিবছর ৫০০ ইন্টার্ন

মুখ্যমন্ত্রীর অফিসে প্রতিবছর ৫০০ ইন্টার্ন

প্রতিবছর মুখ্যমন্ত্রীর অফিসে (cmo) ৫০০ জন পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখার জন্য ফিল্ডে পাঠানো হবে। সময় শেষে তাঁদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্র

এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্র

দিল্লির সরকার রাজনীতিতে পেরে না উঠে এজেন্সি লেলিয়ে দিচ্ছে। এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনও মানবাধিকার কমিশন আবার কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যাচ্ছেন বিজেপি নেতা। বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এদিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করেছে ইডি।

ছাত্রছাত্রীরা রাজনীতিতে এগিয়ে আসছে না

ছাত্রছাত্রীরা রাজনীতিতে এগিয়ে আসছে না

গত ১০-১৫ বছর ধরে ছাত্রছাত্রীরা রাজনীতিতে সেভাবে এগিয়ে আসছে না। রাজনীতিতে সবার জায়গায় হোক। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ক্ষমতায় এসে তৃণমূলের চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে। তিনি আহ্বান জানান, বাংলার ছাত্রছাত্রীরা পধ দেখাক।

যে রাজ্যে পা রাখব, সেটাই দখল করব

যে রাজ্যে পা রাখব, সেটাই দখল করব

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে রাজ্যে পা রাখব, সেটাই দখল করব। ধমকে চমকে তৃণমূলে আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিষেক বলেছেন, যেখানে যেখানে বিজেপি রয়েছে, সেখানেই মানুষ পদদলিত। সেইসব রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনা হবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। ইডি-সিবিআইকে দিয়ে ধমকে-চমকে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম গ্রেফতার সিবিআই-এর

ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম গ্রেফতার সিবিআই-এর

ভোট পরবর্তী হিংসার ঘটনায় নদিয়ার চাপড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে সিবিআই। প্রথমে তাদেরকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ধতদের নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। ভোট পরবর্তী হিংসার ঘটনায় এটাই সিবিআই-এর প্রথম গ্রেফতারি। ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধর্ম মণ্ডল নামে বিজেপি কর্মী আহত হন। ১৬ মে এনআরএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পৃথক রাষ্ট্রের দাবি কেএলও-র

পৃথক রাষ্ট্রের দাবি কেএলও-র

আলাদা রাষ্ট্রের দাবি জানাল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। একটি ভিডিও বার্তায় এমনটাই দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে। দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের কথা ঘোষণা করেছে কেএলও-র বিদেশ সবিচ হিসেবে পরিচয় দেওয়া পাভেল কোচ নামে এক ব্যক্তি। উত্তরবঙ্গের সাতটি জেলা, নেপালের তিনটি রাজ্য, বিহারের কিষাণগঞ্জের কিছুটা এলাকা, অসমের ১৪ টি জেলা, মেঘালয়ের কিছু এলাকা এবং বাংলাদেশের রঙপুর এলাকা নিয়ে স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠনের দাবি করা হয়েছে।

 চাপড়ায় সিবিআইকে ঘিরে বিক্ষোভ

চাপড়ায় সিবিআইকে ঘিরে বিক্ষোভ

নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের ঘটনার তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে সিবিআই আধিকারিকরা। এক বিজেপি কর্মীকে সেনাবাহিনীর পোশাক পরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। পাশাপাশি সিবিআই আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরূপ মন্তব্য করেন বলেও অভিযোগ তৃণমূলের। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল যা করছে তা আদালত অবমাননার সামিল।

 আন্দোলনের হুঁশিয়ারি ডক্টরস ফোরামের

আন্দোলনের হুঁশিয়ারি ডক্টরস ফোরামের

কোয়াক ডাক্তার যাঁরা ভাল কাজ করেন, তাঁদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে লাগানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদ করল সরকারি চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম। তাদের তরফ থেকে বলা হয়েছে, হাতুড়ে চিকিৎসকদের গ্রামে সরকারি হাসপাতালে নিয়োগ করা এবং সরকারি হাসপাতালে নার্সি প্র্যাক্টিশনার পদ তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। যার প্রবল বিরোধিতা করেছে ওই সংগঠন। এই ধরনের চেষ্টাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করা হয়েছে।

লাইনে ধস, বন্ধ রেল পরিষেবা

লাইনে ধস, বন্ধ রেল পরিষেবা

রেললাইনের পাশে ধস নামায় এদিন সকালে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। প্রথমে বেশ কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকার পরে দত্তপুকুর স্টেশন থেকে শুরু হয় ট্রেন পরিষেবা। গুমা ও অশোকনগর স্টেশনের মধ্যে বিদ্যাধরী খালের সেতুর পাশে এদিন ধস নামে। ট্রেন বন্ধ করে দিয়ে শুধুর হয় ধস মেরামতির কাজ।

লরিতে আগুন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানজট

লরিতে আগুন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানজট

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরিতে আগুন। লরি থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন চালক ও খালাসি। যার জেরে সিসিআর ব্রিজের কাছে বিমানবন্দরগামী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

মাথার ঘায়ে কুকুরের পাগল হওয়ার অবস্থা। ক্ষমতা চাই, চেয়ার চাই। ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, সমাজে মানুষ বাঁচুক, মরুক, মহামারী হোক, তাতে কিছুই যায় আসে না। ক্ষমতায় থাকার ইচ্ছা আর খিদে এতটাই যে তা পশ্চিমবঙ্গের সর্বনাশ ডেকে আনছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+