Daily News Update: নিমতিতা কাণ্ডে এনআইএ-র চার্জশিট, পিএসির চেয়ারম্যান নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

পিএসির চেয়ারম্যান নিয়ে অধ্যক্ষের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
পিএসির চেয়ারম্যান কি বিরোধী দল থেকেই করা হয়, চেয়ারম্যানের পদে কি কোনও দলের ছাড়পত্র লাগে, এদিন এমনই সব প্রশ্ন তুললেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। এব্যাপারে বিধানসভার অধ্যক্ষকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ সেপ্টেম্বর।

নিমতিতা কাণ্ডে এনআইএ-র চার্জশিট
নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট দিল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, বিস্ফোরণে মন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এবছরের ১৭ ফেব্রুয়ারি এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে আহত হয়েছিলেন তৎকালীন মন্ত্রী জাকির হোসেন-সহ ২২ জন। বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছিল ববলে জানিয়েছে এনআইএ।

ত্রাণ বিলিতে দুর্নীতি, হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
আম্ফানের ত্রাণবিলিতে দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। পুলিশ কি এনিয়ে তদন্ত করছে, প্রশ্ন তুলে রিপোর্ট তলব করা হয়েছে হাইকোর্টের তরফে। ২০২০-র মে মাসে আম্ফানের ঝড়ের পরে বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। শাসকদলের নেতারা তাতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার
মঙ্গলবার সকাল থেকে বদলি সহ একাধিক দাবিতে বিক্ষোভ-আন্দোলন দেখাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ চলছিল। কিন্তু হঠাত করেই বিক্ষোভ চলাকালীন পাঁচ শিক্ষিকা প্রকাশ্যে বোতল বার করে বিষ খেতে শুরু করে দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পাঁচ জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ
শিবসেনার নাসিক শাখার অভিযোগের ভিত্তিতে নাসিক সাইবার পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। প্রসঙ্গত সোমবার মুখ্যমন্ত্রীকে চড় মারা সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরেই কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে পুলিশের একটি দলও গঠন করা হয়েছে এব্যাপারে।

বরখাস্ত বিশ্বভারতীয় ৩ পড়ুয়া
আগে থেকে সাসপেন্ড হয়ে থাকা তিন পড়ুয়াকে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ৩ বছরের জন্য রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান ও সোমনাথ সৌ-কে নোটিশ পাঠিয়ে বরখাস্তের কথা জানানো হয়েছে। তবে তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। ২৭ অগাস্ট বেলা দেড়টার মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। এই তিনজন বিশ্বভারতীয় নানা আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। সেই কারণেই এই পরিণতি, বলছেন ছাত্রছাত্রীদের একাংশ।

প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্ট ফ্রিজ করার উদ্যোগ
বিষ্ণুপুর পুরসভায় টেন্ডার দুর্নীতি কাণ্ডে রবিবার গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে। শরীর খারাপজনিত কারণে সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী বেশ কিছু সম্পত্তি কিনেছেন মন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপাক সাড়া
দুয়ারে সরকার কর্মসূচিতে ব্যাপক সাড়া। ২৩ অগাস্ট রাত আটটা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যাম্পগুলিতে উপস্থিত মানুষের সংখ্যা ৯৭, ৭৯, ৬৫৬ জন। সব থেকে বেশি মানুষের উপস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়। তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। সব থেকে কমসংখ্যাক মানুষের উপস্থিতি কালিম্পং-এ।

বাংলার প্রতিনিধি উত্তরপ্রদেশের নেতা, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ যুব মোর্চা কর্মীদের
যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছেন ৪২ জন। তার মধ্যে এই রাজ্যের প্রতিনিধি একজন। নাম অনিমেষ বিশ্বাস। তাঁকে এই রাজ্যের প্রতিনিধি হিসেবে দেখানো হলেন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। যা নিয়ে যুব মোর্চার কর্মীরা ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই ক্ষোভকেই হাতিয়ার করছে তৃণমূল। এই অনিমেষ বিশ্বাস বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের ব্যক্তিগত সহায়ক বলে জানা গিয়েছে।

বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত বহু মণ্ডল সভাপতি
বিজেপির সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে হেস্টিংস কার্যালয়ে। তিনদিনের বৈঠকের প্রথম দিনে ডায়মন্ডহারবার, মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব, কলকাতাকে নিয়ে বৈঠক হয়। এই বৈঠকে বেশ কয়েকজন মণ্ডল সভাপতি অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার ৪৩ জন মণ্ডল সভাপতির মধ্যে ১৩ জন মাত্র উপস্থিত ছিলেন।

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী পরিবর্তনের সম্ভাবনা
দিল্লিতে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ মাঘেল এবং স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেও। দুই নেতার মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর। ১৭ জুন মুখ্যমন্ত্রী হিসেবে দুবছর পূর্ণ করেছেন ভূপেশ বাঘেল। দুই নেতার মধ্যে আড়াই বছর করে ক্ষমতার ভাগাভাগি হতে পারে বলে জানা গিয়েছে।

সীমান্ত খুলে রাখার পরামর্শ
আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিতে সীমান্ত খুলে রাখার পরামর্শ দিল রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারা বলেছে আফগানিস্তানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। তাই সেই দেশ থেকে অনেকেই পালিয়ে যেতে চাইছেন। ইতিমধ্যেই ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।

হাইকোর্টের বড় সিদ্ধান্ত
বিচার ব্যবস্থাকে আরও সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে বড় সড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে এনডিপিএস, পকসো, দুর্নীতি দমন আইনের মতো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিচারের অনুমতি পেলেন অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার আধিকারিকেরা। এবার থেকে সব ধরনের জামিনের আবেদনগুলির শুনানি করতে পারবেন এই মহকুমাস্তরে কর্মরত আধিকারিকেরাও। এতদিন এই জামিনের আবেদনগুলি জেলা জজ অথবা হাইকোর্টের বিচারপতিরা এই মামলাগুলির শুনানি করতে পারতেন। এখন থেকে এই অতিরিক্ত জেলা জজেরাও শুনানি করে সিদ্ধান্ত নিতে পারবেন জামিন সংক্রান্ত মামলাগুলি। এই মর্মে রেজিস্ট্রার (জুডিশিয়াল সার্ভিস) নির্দেশিকা জারি করেছেন।

গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ছড় মারার মন্তব্যের জেরে গ্রেফতার করা হল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন বলে অভিযোগ। যা নিয়ে নারায়ণ রানে সোমবার বলেছিলেন, তিনি যদি কাছে থাকতেন, তাহলে চড় মারতেন। যা নিয়ে এদিন একাধিক মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতার করা হয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে।












Click it and Unblock the Notifications