Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: বাড়ল কলেজে ভর্তির সময়সীমা, বাসভাড়া বাড়ানো যাবে না নির্দেশ পরিবহণ দফতরের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মমতা-সোনিয়া বৈঠক

মমতা-সোনিয়া বৈঠক

বিরোধী ঐক্যে শান দিতে ফের বৈঠকে সোনিয়া-মমতা। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকে বিরোধীদের ভার্চুয়াল বৈঠক আজ। সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ও এম কে স্ট্যালিন-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ১৫টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ভার্চুয়াল বৈঠকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যোগ দিতে পারেন সনিয়ার ডাকা এই ভার্চুয়াল বৈঠকে।

 ফের বাড়ল সংক্রমণ

ফের বাড়ল সংক্রমণ

দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬, ৫৭১ জন। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছেন গবেষকরা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যেও সমান ভাবে সংক্রমণ ছড়াতে সক্ষম বলে জানিয়েছে আইসিএমআর। তাই নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কাশ্মীরে জঙ্গি নিকেশ

কাশ্মীরে জঙ্গি নিকেশ

জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরায় সেনা জঙ্গি সংঘর্ষ। জানা গিয়েছে সেনা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়েছে। এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ এবং সেনাবাহিনী। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে এখনও সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তাদের সঙ্গে গুলির লড়াই চলছে।

প্রয়াত পিলু ভট্টাচার্য

প্রয়াত পিলু ভট্টাচার্য

প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তিনি। হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। পরে বাড়িতে নিয়ে আসা হয়েছিল তাঁেক। কিন্তু তাতেও ফেরেনি শরীর। গতকাল রাতে হঠাৎ করে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। তারপরেই মারা যান তিনি।

ভারতীয় দূতাবাসে হানা দিল তালিবানরা

ভারতীয় দূতাবাসে হানা দিল তালিবানরা

আফগানিস্তানে হানা দিল ভারতীয়রা। সেখানে রীতিমত তাণ্ডব শুরু করেছে তারা। এমনই খবর পাওয়া যাচ্ছে। কান্দাহার ও হেরাতের ভারতীয় কনসুলেটগুলিতে তল্লাশি চালায় তালিবানরা। ওই দূতাবাসগুলির দপ্তরে ঢুকে আলমারি তছনছ করে কাগজপত্র সন্ধান করে জঙ্গিরা। দূতাবাসের বেশ কয়েকটি গাড়ি জঙ্গিরা নিয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতেই তালিবানরা এই হানা দিয়েছে।

 গুজরাটে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর

গুজরাটে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর

গুজরাটে একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাতের সোমনাথে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ প্রকল্প এবং সোমনাথ এগজিবিশন সেন্টারের প্রকল্পেরও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।

নতুন ভ্যাকসিনের অনুমোদন

নতুন ভ্যাকসিনের অনুমোদন

চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। তড়িঘড়ি তাই জাইডাস ক্যাডিলার ৩টি ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগ কন্ট্রোলার পক্ষ থেকে বিশেষ কমিটি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে মান্যতা দিয়েই মোদী সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে মনে করা হচ্ছে। ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের জন্য এই ভ্যাকসিন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। তড়িঘড়ি তাই জাইডাস ক্যাডিলার ৩টি ডোজের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগ কন্ট্রোলার পক্ষ থেকে বিশেষ কমিটি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে মান্যতা দিয়েই মোদী সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে মনে করা হচ্ছে। ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের জন্য এই ভ্যাকসিন বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

 নকশাল হানা ছত্তিশগড়ে

নকশাল হানা ছত্তিশগড়ে

নকশাল হানা ছত্তিশগড়ে। নকশালদের হামলায় দুই আইটি বিপি জওয়ান শহিদ হয়েছেন। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ ছত্তিশগড়ের কডেমমেটা এলাকায় হঠাৎই নকশালরা হানা দেয়। জওয়ানদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং দুটি বুলেট প্রুফ জ্যাকেট লুঠ করে চম্পট দিয়েছে নকশালরা।

বাস ভাড়া বাড়ানো যাবে না

বাস ভাড়া বাড়ানো যাবে না

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানাল পরিবহণ দফতর। এমনকী, অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চিঠিতে। করোনা বিধি-নিষেধের মধ্যে রাস্তায় নেমেছে হাতে গোণা বেসরকারি বাস। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় সরকারও।

কলেেজ ভর্তির সময়সীমা বাড়ল

কলেেজ ভর্তির সময়সীমা বাড়ল

বাড়ানো হল কলেজে ভর্তির আবেদন করার সময়সীমা। আরও ৭ দিন আবেদন করা যাবে। কলেজগুলিকে জানাল উচ্চশিক্ষা দফতর। ৩১ আগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। ১ অক্টোবর শুরু হবে ক্লাস, জানাল উচ্চশিক্ষা দফতর। প্রসঙ্গত, আজই ছিল আবেদনের শেষ দিন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+