Daily News Update: অভিষেকের ত্রিপুরা সফর, ভারতের হকির সেমিফাইনালে ওঠা, আরও নানা খবর ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান এক জায়গায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট একনজরে।

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় খবরের আপডেট।

বারুইপুরে ভয়াবহ দুর্ঘটনা

বারুইপুরে ভয়াবহ দুর্ঘটনা

বারুইপুরে কুলতলির কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ শ্রমিকের, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পিক আপ ভ্যান। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৬ শ্রমিকের। পিক আপ ভ্যানটিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

 ত্রিপুরা সফরে অভিষেক

ত্রিপুরা সফরে অভিষেক

আজ দুপুর ১২টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর আগে শনিবারই আগরতলায় পৌঁছন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত। অভিষেকের এই সফরে অন্যান্য দল থেকে কয়েকজন নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ট্যাক্সি ধর্মঘট

ট্যাক্সি ধর্মঘট

সপ্তাহের প্রথম দিনেই ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবের ধর্মঘটের জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব সংগঠনগুলি। ট্যাক্সিতে প্রথম দু-কিলো মিটারের জন্য ন্যূনতম ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করতে হবে। এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২৫ টাকা করে ভাড়া বাড়াতে হবে বলে দাবি সংগঠনের। এতদিন সেই ভাড়া ছিল ১৫ টাকা।

জেলায় জেলায় প্লাবন

জেলায় জেলায় প্লাবন

ফের জল বাড়ছে একাধিক নদীতে। রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে প্লাবিত খানাকুলের একাধিক গ্রাম। শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। খানাকুল এলাকায় উদ্ধারে নেমেছে বায়ুসেনা। একাধিক গ্রামবাসীকে উদ্ধার করে আনা হয়েছে। জলের তোড়ে ঢুকতে পারছে না স্পিড বোট। তারপরেই বায়ুসেনার সাহায্য নেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাক জলের তলায়। কংসাবতী নদীর জনও ঢুকতে শুরু করেছে একাধিক জায়গায়।

ত্রিপুরায় ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স-পতাকা

ত্রিপুরায় ছেঁড়া হল তৃণমূলের ফ্লেক্স-পতাকা

পশ্চিমবঙ্গে তৃতীয়বার জয়ের পরে তৃণমূলের (trinamool congress) নজর এখন ত্রিপুরায় (tripura)। নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। দলের একাধিক নেতা ত্রিপুরা ঘুরে আসার পরে আগরতলায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। তবে এর আগে এদিন সকাল থেকে তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত দেবাংশু

পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত দেবাংশু

তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। লোকসভা ভোটের আগে সে রাজ্য দখল করা মূল টার্গেট তৃণমূলের। এই অবস্থায় আজ সোমবার ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সমস্ত পতাকা, ফ্ল্যাক্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে নতুন করে পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত দেবাংশু সহ একাধিক নেতা-কর্মী।

 ভেস্তে গেল ম্যাচ

ভেস্তে গেল ম্যাচ

প্রথম ম্যাচের মতো ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের তৃতীয় টি২০ও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এখনও পর্যন্ত সিরিজের দ্বিতীয় ম্যাচেই ফয়সলা নির্ধারিত হয়। সেই টি২০ জেতে পাকিস্তান। দুই ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজে সমতা ফেরাতে চতুর্থ ম্যাচই ভরসা ক্যারিবিয়ানদের। ওই ম্যাচ জিততে পারলে সিরিজে কব্জা করবে পাকিস্তান।

পেগাসাস নিয়ে মোদীকে নিশানা ডেরেকের

পেগাসাস নিয়ে মোদীকে নিশানা ডেরেকের

সংসদের উভয়কক্ষেই পেগাসাস নিয়ে বিরোধী সদস্যরা হইহট্টগোল করছেন। বারে বারে মুলতুবি হয়ে যাচ্ছে দুই কক্ষের অধিবেশন। তারই মধ্যে অবশ্য মোদী (narendra modi) সরকার বেশ কিছু আইন (law) পাশ করিয়ে নিয়েছে। আলোচনা ছাড়াই আইন পাশ করানো নিয়ে মোদী সরকারের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (trinamool congress) সাংসদ ডেরেক ও'ব্রায়েন (derek o'brien)

ত্রিপুরায় আক্রান্ত অভিষেক

ত্রিপুরায় আক্রান্ত অভিষেক

ত্রিপুরায় পা রাখতেই অভিষেকে ঘিরে বিক্ষোভ। ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে অভিষেককে দেখে গো ব্যাক স্লোগান। পাল্টা খেলা হবে স্লোগান দিল তৃণমূল কর্মী সমর্থকরা। ত্রিপুরায় বহিরাগত ইস্যুতে তোলপার অভিষেকের সফর। অভিষেকের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠল। অভিষেকে নিজে সেই ভিডিও
ট্যুইট করেেছন। তাতে দেখা গিয়েছে তাঁর গাড়িতে লাঠির বাড়িও মারা হচ্ছে।

 যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড

সংগ্রামপুর বিষমদকান্ডে খোঁড়া বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ২০১১ সালে সংগ্রামপুরে বিষমদে মৃত্যু হয় ১৭২ জনের । সেই ঘটনায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত। খুন-সহ ৪টি ধারায় দোষী সাব্যস্ত করা হয় খোঁড়া বাদশাকে।

৬৩ জন বন্দিকে মুক্তি

৬৩ জন বন্দিকে মুক্তি

করোনা পরিস্থিতির কারণে ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিল রাজ্য কারা দফতর। এদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন। এই বন্দিরা ১৪ বছর ধরে জেলে ছিলেন। প্রত্যেকের বয়স ৫০-র বেশি। জেলে থাকাকালীন আচরণ বিবেচনা করে এদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

ত্রিপুরায় হুঙ্কার অভিষেকের

ত্রিপুরায় হুঙ্কার অভিষেকের

আগরতলায় সাংবাদিক বৈঠকে বিপ্লব দেব সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। তিনি বলেছেন, 'লড়াই আজ থেকে শুরু হল। আজকের তারিখ লিখে রাখুন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল। জহ্লাদদের উল্লাসমঞ্চে পরিণত করেছে বিজেপি। বিপ্লব দেব ও বিজেপির ক্ষমতা থাকলে আটকে দেখাক। আমার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।' রীতিমত ত্রিপুরা দখলের হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পদত্যাগ করলেন মোদীর উপদেষ্টা

পদত্যাগ করলেন মোদীর উপদেষ্টা

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা অমরজিৎ সিনহা। ভোটের আগে মোদীর উপদেষ্টার পদত্যাগ ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিত বিবৃতি দিয়ে জানাননি িতনি। পিএমও-র এক অফিসার এই খবর প্রকাশ করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জহর সরকার। সোমবার রাজ্যসভার মনোনয়ন জমা করার শেষদিন বিজেপির বা বিরোধী পক্ষের তরফে কোনও প্রার্থী মনোনয়ন দেননি। ফলে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বাংলার করোনা রিপোর্ট

বাংলার করোনা রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১৬১। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের।

কোন জেলায় বেশি আক্রান্ত

কোন জেলায় বেশি আক্রান্ত

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬১ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৪৯ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+