Daily News Update: আফগানিস্তানকে অস্ত্র বিক্রি স্থগিত করল বাইডেন প্রশাসন

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আফগানিস্তান থেকে উদ্ধার আরও ভারতীয়

আফগানিস্তান থেকে উদ্ধার আরও ভারতীয়

আফগানিস্তান থেকে উদ্ধার আরও ভারতীয়। এবার এই কাজে সাহায্য করেছে মার্কিন যুদ্ধ বিমান। প্রায় ১৫০ জন ভারতীয়কে নিয়ে বিমান গিয়েছে কাতারে। এইসব ভারতীয়কে কাতার থেকে ভারতে ফিরিয়ে আনা হবে।

আফগানিস্তানের ঘটনায় উৎসাহিত হবে জঙ্গিরা

আফগানিস্তানের ঘটনায় উৎসাহিত হবে জঙ্গিরা

২০০১ সালের পর থেকে আফগান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু ২০ বছর পরে সেই তালিবানদের হাতেই ফিরে গিয়েছে আফগানিস্তান। এই ঘটনায় জঙ্গিরাই উৎসাহিত হবে বলে মনে করে ব্রিটেন। আলকায়দা আফগানিস্তানে ফের কার্যকলাপ শুরু করবে বলেই মনে করে ব্রিট্রেন।

ভিড় সরাতে কাবুলে গুলি

ভিড় সরাতে কাবুলে গুলি

কাবুল বিমানবন্দরে ভিড় বাড়ছে। আর বিমানবন্দর ঘিরে রয়েছে তালিবানরা। বিমানবন্দর থেকে সেই ভিড় সরাতেই শূন্যে গুলি চালায় তালিবানরা। এমনটাই জানা গিয়েছে। কাবুল বিমাবন্দরের বাইরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী মাস থেকে আমেরিকায় বুস্টার ডোজ

আগামী মাস থেকে আমেরিকায় বুস্টার ডোজ

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ২০ সেপ্টেম্বরের সপ্তাহ থেকে আমেরিকায় করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার আটমাস পরেই এই বুস্টার ডোজ নেওয়া যাবেন।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই

বিরোধী বিশেষ করে বিজেপির অভিযোগের মান্য দিত কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ। এদিন ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে নির্দেশ দিতে গিয়ে বলা হয়েছে খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষা কম গুরুত্বপূর্ণ লুট, বাড়ি ভাঙচুরের মতো ঘটনার জন্য তিন সদস্যের সিট গঠন করে দেয় আদালত।

তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা

তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা

তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টা নওদায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন মণ্ডল। বাড়ি ফেরার পথে গোঘাটায় দুষ্কৃতীরা তাকে হামলা চালায়। স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধার করে পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

রাজ্যের ১৩ টি হাসপাতাল নন কোভিড হিসেবে চিহ্নিত

রাজ্যের ১৩ টি হাসপাতাল নন কোভিড হিসেবে চিহ্নিত

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতালগুলিতে অন্য রোগ নিয়ে ভিড় রোগীদের। সেই পরিস্থিতিতে রোগী পরিষেবা বজায় রাখতে ১৩ টি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। ওই ১৩ টি হাসপাতালের মধ্যে রয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ, বিএন বসু হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, কামারহাটি ইএসআই হাসপাতাল, উলুবেড়িয়া হাসপাতাল।

পানশালায় গায়িকাকে নিগ্রহ, গ্রেফতার ম্যানেজার

পানশালায় গায়িকাকে নিগ্রহ, গ্রেফতার ম্যানেজার

পানশালার সামনের রাস্তায় কটূক্তি এবং শ্লীলতাহানি সেখানকারই এক গায়িকাকে। সেই ঘটনায় তরুণী চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতের ঘটনা। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পানশালান ম্যানেজার কে গ্রেফতার করেছে পুলিশ।

মাতাবড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

মাতাবড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

মাতাবাড়িতে পুজো দিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস-সহ দলের একঝাঁক নেতাকর্মী। সেখান থেকে তিনি চলে যান রাজর্ষী কলাক্ষেত্রে। সেখানে আগে থেকেই মন্ত্রীদের সম্বর্ধনা জানাতে প্রস্তুত ছিলেন দলের নেতাকর্মীরা। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার ৩৯ জন মন্ত্রী ৪০ হাজার কিলোমিটার পথ যাবেন। দেশের জনকল্যাণমুখী কাজগুলি পর্যবেক্ষণ করবেন। রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

কৌশিক চন্দই হাইকোর্টের স্থায়ী বিচারপতি

কৌশিক চন্দই হাইকোর্টের স্থায়ী বিচারপতি

কৌশিক চন্দই হাইকোর্টের স্থায়ী বিচারপতি
বিচারপতি কৌশিক চন্দকেই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের যে কোনও বিচারপতিকে স্থায়ী করার আগে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামত নেওয়া হয়। এক্ষেত্রে তাই করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাঁকে চাননি। নন্দীগ্রাম মামলা বিচারপতি চন্দের এজলাসে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়। এই মামলাটিকে অন্য বিচারপতির বেঞ্চে সরিয়ে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে বিশেষ কোনও ফারার তৈরি হয় না, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার।

মুখ্যমন্ত্রীকে নিশানা শমীক ভট্টাচার্যের

মুখ্যমন্ত্রীকে নিশানা শমীক ভট্টাচার্যের

মুখ্যমন্ত্রী বলছেন, গরু, কয়লা, পাচারে কাউকে রেয়াত নয়। পুলিশকে বার্তা দেওয়া হয়েছে। এব্যাপারে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মদত থাকলে কলকাতায় বসে তা সামলানো সম্ভব নয়। পেট্রাপোল ও ঘোজাডাঙায় বিল নিয়ে টাকা তোলা হয় বলে অভিযোগ করেছেন। বিধানসভায় বলতেও কাজ হয়নি বলে অভিযোগ তাঁর।

নগদ টাকা বহন করেন না, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নগদ টাকা বহন করেন না, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

তিনি কখনও নগদ টাকা বহন করেন না। যদি তাঁর খিদে পায়, তাহলে যে কোনও বাড়িতে গিয়ে খেতে পারেন। তাঁর যদি জামা-কাপড়ের প্রয়োজন হয়, তাহলে মানুষ তাঁকে বস্ত্র দান করবে। রাজ্যের ৩৭ লক্ষ মানুষ তাঁর কাছে সম্পদ। এমনটাই মন্তব্য করেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সাহায্যের জন্য আবেদন আফগান মহিলাদের

সাহায্যের জন্য আবেদন আফগান মহিলাদের

তালিবানদের থেকে রক্ষা করতে আফগান মহিলারা আবেদন জানিয়েছেন আমেরিকার সেনাদের কাছে। এইমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। কাবুল বিমানবন্দরে এখনও পাহাড়া দিচ্ছে আমেরিকার সেনা। আফগানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানবন্দরে ঢুকে কোনও বিমানে উঠে অন্য কোনও দেশে পালিয়ে যেতে, তালিবানদের হাত থেকে বাঁচতে।

কাবুল ও জালালাবাদে সাংবাদিক ওপরে হামলার অভিযোগ

কাবুল ও জালালাবাদে সাংবাদিক ওপরে হামলার অভিযোগ

তালিবানদের শীর্ষ নেতৃত্ব ক্ষমা ও মধ্যপন্থার কথা মুখে বললেও, আদতে যে কিছুই নয়, তা প্রমাণিত হয়েছে কাবুল ও জালালাবাদে। তালিবানরা হামলা চালিয়েছে কাবুল ও জালালাবাদে থাকা সাংবাদিকদের ওপরে।

আফগানিস্তানকে অস্ত্র বিক্রি স্থগিত করল বাইডেন প্রশাসন

আফগানিস্তানকে অস্ত্র বিক্রি স্থগিত করল বাইডেন প্রশাসন

আমেরিকার বাইডেন প্রশাসন আফগানিস্তানকে অস্ত্র বিক্রি স্থগিত করল বাইডেন প্রশাসন। এব্যাপারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদের বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+