Daily News : মালদহে লক্ষ্মীর ভান্ডার ফর্ম বিলিতে পদপিষ্ট ৯ জন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

তৃণমূল কর্মী খুন
ফের উত্তপ্ত কোচবিহার। খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। নিজের দোকানের সামনেই খুন হন তিনি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিেয়ছে। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বিধানসভা ভোটের সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। শীতলকুচি কাণ্ডের পর ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে উদয়নগুহকে মেরে পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে সেখানে।

খুলল বেলুড় মঠ
আজ থেকে খুলছে বেলুড় মঠ। দীর্ঘদিন করোনার কারণে বন্ধ ছিল বেলুড় মঠ। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ভক্তরা। বেলুড় মঠে প্রবেশে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কোভিড টিকার দুটি ডোজ নিতে হবে। তার সার্টিফিকেট দেখাতে হবে। করোনা পরীক্ষার রিপোর্ট এবং পরিচয় পত্র নিয়ে তবেই বেলুড় মঠে প্রবেশের অনুমতি মিলবে। কয়েদিন আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ।

আফগানিস্তানে আটকে
উত্তরবঙ্গের একাধিক বাসিন্দা আটকে রয়েছেন আফগানিস্তানে। দার্জিলিং, তরাই, ডুয়ার্সের প্রায় ২০০ বাসিন্দা এখনও রয়েছেন বলে দাবি করা হচ্ছে। উদ্বেগে রয়েছে তাঁদের পরিবার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী েসখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং তালিবান শাসিত আফগানিস্তানে যােত কোনও ভারতীয় আটকে না থাকে সেটা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আফগানিস্তান অভিযান
তালিবান আতঙ্কে দেশ ছাড়তে চাইছেন অসংখ্য আফগান। প্রায় ৩২০০ আফগানকে নিরাপদ জায়গায় সরিয়ে আনল মার্কিন সেনা। যদিও গতকাল তালিবানদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে তাঁরা আফগান ভূমিকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করবে না। ২০ বছর আগের তালিবানদের সঙ্গে আজকের তালিবানদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে তারা।

কমল দৈনিক সংক্রমণ
দেশে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,১৭৮ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,২২,৮৫,৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৪০ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪,৩২,৫১৯ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। দেশে এখন করোনা ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭,১৬৯ জন।

ছিনতাইকারী গ্রেফতার
বাসন্তি হাইওয়েতে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরল পুলিশ। চলন্তবাস থেকে মহিলার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ট্যাক্সি করে পালাচ্ছিল অভিযুক্ত। মহিলা তিলজলা ট্রাফিক গার্ডে অভিযোগ দায়ের করেন। আঁচ করতে পেরেই পুলিশ ট্যাক্সিটি ধাওয়া করতে শুরু করে। পুলিশ তাড়া করেছে বুঝতে পেরে ট্যাক্সি থেকে নেমে দুষ্কৃতি মাঠের আল ধরে ছুটতে শুরু করে। পুলিশও পিছু নেয় তার। প্রায় ২ কিলোমিটার দুষ্কৃতির পিছনে ছোটার পর গ্রেফতার করা হয় তাকে।

সংবাদ পাঠিকাদের জন্য হুলিয়া জারি আফগানিস্তানে
শুরু হয়ে গেল তালিবানি ফতোয়া। গতকাল নারী স্বাধীনতা নিয়ে কথা বলার পরের দিনই আফগানিস্তানে সব সরকারি চ্যালেনে সংবাদ পাঠিকাদের সঞ্চালনা বন্ধের নির্দেশ জারি করল তালিবানরা। এবং একাধিক মহিলা সাংবাদিও কর্মহীন হয়ে পড়েছেন তালিবানি ফতোয়ার জেরে। গতকালই সাংবাদিক বৈঠক করে তালিবানদের পক্ষ থেকে জানানো হয়েছিল ইসলাম যতটা মান্যতা দেয় ততটাই স্বাধীনতা পাবে আফগানিস্তানের নারীরা।

সুনন্দা কান্ডে মুক্ত শশী থারুর
সুনন্দা পুষ্করের মৃত্যুর সঙ্গে শশী থারুর নাম জড়ানোয় বিজেপি সম্পূর্ণ ফায়দা তোলার চেষ্টা করে বলে অভিযোগ। কংগ্রেসব নেতার আইনজীবী দিল্লি আদালতে অভিযোগ করেছেন, তদন্তকারীরা কোনও প্রমাণ পেশ করতে পারছেন না থারুর বিরুদ্ধে অথচ তাঁর ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে। তাই অবলম্বে তার মক্কেলকে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হোক। শশী থারুর বিরুদ্ধে স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতনেরও অভিযোগ করা হয়েছিল।

শহিদ সম্মান যাত্রায় মন্ত্রীকে কালো পতাকা
শহিদ সম্মান যাত্রায় বর্ধমানে কেন্দ্রীয় মন্ত্রীকে দেখানো হল কালো পতাকা। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতা-নেত্রীদের হেনস্থা ও আক্রমণের প্রতিবাদে কালো পতাকা দেখানো হয় মন্ত্রীকে। বর্ধমান থেকে বীরভূমে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। হলদি বাস স্ট্যান্ডের কাছে ২-এর বি জাতীয় সড়কে তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সেলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতির নেতৃত্বে সুভাষ সরকারকে কালো পতাকা দেখানো হয়। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বাস দুর্ঘটনায় মৃত্যু
উত্তর দিনাজপুরের ডালখোলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু'জনের। আহত হয়েছেন আরও তিনজন। ডালখোলার বস্তাবাঁধি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ডালখোলা থেকে গাড়িতে কিষাণগঞ্জে যাচ্ছিলেন যাত্রীরা। শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির দুই যাত্রীর। আহতরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাস চালককে আটক করেছে ডালখোলা থানার পুলিশ।

পদপিষ্ট ১০
লক্ষ্মীর ভান্ডার ফর্ম দেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মালদহে। ভিড়ের চাপে পড়ে গিয়ে বেশ কয়েকজনের পদপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনাতে ১০জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

অতিভারী বৃষ্টির পূর্বাভাস
অতিভারী বৃষ্টি থেকে আপাতত রক্ষা নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির। একদিকে দিঘার কাছে মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস । যার জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকার অস্বস্তি বজায় থাকবে।












Click it and Unblock the Notifications