Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: বাংলার করোনা আপডেট, আর এক গনির উত্থান আফগানিস্তানে তালিবান-রাজে, বাংলা ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, ইস্তফা স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, ইস্তফা স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলং-এ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে পেট্রোল বোমা নিয়ে হামলা চালানো হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। কেননা মুখ্যমন্ত্রী থাকেন সরকারি বাসভবনে। এদিকে অসম থেকে আসা গাড়ির ওপরেও হামলা চালানো হয় শিলং-এ। এদিকে অসম পুলিশের তরফে বাসিন্দাদের বলা হয়েছে, কার্ফু চলাকালীন তাঁরা যেন শিলং-এ না যান। এদিকে এদিন ইস্তফা দিয়েছেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলার করোনা আপডেট

বাংলার করোনা আপডেট

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১৬%। এদিন সুস্থ হয়েছেন ৭০৯ জন।

আর এক গনির উত্থান আফগানিস্তানে

আর এক গনির উত্থান আফগানিস্তানে

পালাবদল হতে চলেছে আফগানিস্তানে। এক গনি প্রস্থানে প্রবেশ ঘটতে চলেছে আর এক গনির। টানটান উত্তেজনার পর রবিবার সকালে নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ সমঝোতা বৈঠকের পর আফগান প্রেসিডেন্ট আশরফ গনি পদত্যাগ করেছেন। তাঁর পথ ধরে অভিষেক ঘটতে চলেছে আর এর গনির।

আশরাফ গনি অবশেষে পদত্যাগ করলেন

আশরাফ গনি অবশেষে পদত্যাগ করলেন

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি অবশেষে পদত্যাগ করলেন। এবং সেইসঙ্গে শুরু হয়ে গেল আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। তালিবানরা বিনা যুদ্ধে কাবুল দখলের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করল। সমঝোতার মাধ্যমেই হস্তান্তর হল ক্ষমতা। কাবুলে হামলা না হওয়ার শর্তে আফগান প্রেসিডেন্ট ক্ষমতা হ্স্তান্তরে সহমত হন।

পতনের মুখে দাঁড়িয়ে কাবুল

পতনের মুখে দাঁড়িয়ে কাবুল

পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিবান সেনারা চারদিক থেকে ঢুকে পড়ছে কাবুলে। জালালাবাদের মতো কাবুলও বিনাযুদ্ধে তালিবানের হাত উঠে আসতে পারে। কেননা অফগানিস্তানের আশরাফ গনি সরকার আগে থেকেই সমস্ত দফতর খালি করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশ নিজেদের দূতাবাস খালি করে দিয়েছে।

জালালাবাদ দখল, তালিবান নিশানায় কাবুল

জালালাবাদ দখল, তালিবান নিশানায় কাবুল

আফগানিস্তানের একের পর এক শহর দখল করে চলেছে তালিবানরা। ইতিমধ্যেই জালিবানরা জালালাবাদ দখল করে নিয়েছে। এবার দখলদারিত্ব সম্পূর্ণ করতে কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালিবানরা। রবিবার আফগানিস্তানের বড় শহর জালালাবাদ দখল করার পর রাজধানী কাবুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এবার কাবুল দখল করে দখলদারি সম্পূর্ণ করতে মরিয়া তালিবানরা।

ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির ম্যাচ চলাকালীন মেসি

ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির ম্যাচ চলাকালীন মেসি

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিওনেল মেসি। নতুন ক্লাবের সঙ্গে সম্পর্কের বোঝাপড়া নিয়ে আশাবাদী ফুটবল তারকা মাঠভর্তি দর্শকদের অভিবাদন কুড়োলেন। ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচ চলাকালীন মাঠে হাজির হন আর্জেন্তাইন তারকা।

মমতার টুইট স্বাধীনতা দিবসে

মমতার টুইট স্বাধীনতা দিবসে

১৫ অগাস্টের সকালে টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান দেশবাসীকে।টুইটে তিনি লেখেন- স্বাধীনতার ৭৫তম দিবসে আসুন আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজকে শক্তিশালী করি। যাঁরা এই দিন আনার জন্য একটি দীর্ঘ এবং কঠিন যুদ্ধ করেছেন তাঁদের আত্মত্যাগ আমারা কখনই ভুলব না। আমার সকল ভাই-বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!

৭৫তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা মোদীর

৭৫তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা মোদীর

৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন সর্বত্র তেরঙ্গার রঙে সেজে উঠেছে। দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।টুইটে মোদী লেখেন, ৭৫তম স্বাধীনতা দিবসে গোটা দেশের মানুষকে শুভেচ্ছাবার্তা জানাই। এই বছর 'আজাদি কা অমৃত মহোৎসব' দেশের মানুষের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক

নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক

নিউ জলপাইগুড়ি স্টেশনে গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, খালি করে দেওয়া হল গোটা এলাকা। যাত্রীদের সরিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি। ইতিমধ্যে জিআরপি এবং সিআরপিএফের তরফে গোটা স্টেশন চত্বর ঘিরে রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস, একনজরে

আবহাওয়ার পূর্বাভাস, একনজরে

আবহাওয়ার পূর্বাভাস, উত্তর পূর্ব ভারত ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরে অংশে রবিবার পর্যন্ত ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্তেও। আশঙ্কা রয়েছে ধসের। এদিকে, দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

স্বাধীনতা দিবসে খেলা শুরুর বার্তা দেবে বাংলার ক্রিকেটার

স্বাধীনতা দিবসে খেলা শুরুর বার্তা দেবে বাংলার ক্রিকেটার

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে আজ দ্বিতীয় ইনিংস শুরু করবেন বিরাট কোহলিরা। তার পাঁচ মিনিট আগে লর্ডস বেল বাজানোর যে রীতি রয়েছে তাতে এবার নাম যুক্ত হবে বাংলার এক মহিলা ক্রিকেটারের।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী

উন্নয়ন যাতে দেশের কোণে কোণে পৌঁছে যায় , তার ডাক দিয়ে এদিন স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মোদী। দরিদ্রদের মধ্যে থেকে অপুষ্টি দূর করা থেকে শুরু করে দুর্নীতির রোগ দেশ থেকে দূর করার ডাক দিয়েছেন মোদী।

দেশমাতৃকার গানে শুভেচ্ছা মমতার

দেশমাতৃকার গানে শুভেচ্ছা মমতার

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে দেশ। আর এমন একটা দিনে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মম্যতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত ১২ টার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গানটি শেয়ার করার পাশাপাশি দেশের মানুষকেও স্বাধীনতা দিবসের জন্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

মূহূর্তে ধ্বংসস্তূপ গোটা শহর

মূহূর্তে ধ্বংসস্তূপ গোটা শহর

হঠাৎ তীব্র ঝাকুনি! কেউ কিছু বুঝে ওঠার আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপের চেহারা নিল আস্ত একটা শহর। গত ২৪ ঘন্টা আগে শনিবার রাতে প্রবল কম্পন অনুভূত হয় হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭-এরও বেশি।

ভারতের করোনা আপডেট

ভারতের করোনা আপডেট

ভারতে করোনার জেরে এই মুহূর্তে ডেল্টা আতঙ্ক অব্যাহত। এদিকে করোনার জেরে তৃতীয় স্রোতের আশঙ্কায় গোটা দেশ। এমন সময় লালকেল্লার বুক থেকে কার্যত করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এরই মাঝে দেশে খানিকটা স্বস্তি দিয়ে করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৮৩ জন।

{quiz_679}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+