Daily News Update: ত্রিপুরায় তৃণমূলের ওপরে হামলায় অভিযুক্ত বিজেপি, রক্ষা দেবাংশুর
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ত্রিপুরায় তৃণমূলের ওপরে হামলায় অভিযুক্ত বিজেপি, রক্ষা দেবাংশুর
ত্রিপুরার মাটিতে অল্পের জন্যে রক্ষা পেলেন দেবাংশু। গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোঁড়ার অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে

মুম্বইয়ের ৩ টি রেল স্টেশন এবং অমিতাভের বাংলোতে বোমাতঙ্ক
মুম্বইয়ের তিনটি রেল স্টেশন দাদার, বাইকুল্লা এবং ছত্রপতি শিবাজী টার্মিনাসে বোমাতঙ্ক। পাশাপাশি জুহুতে অমিতাভ বচ্চকের বাংলোতেও বোমাতঙ্ক। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে, বোমা রাখার খরব জানায়। তারপরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বম্ব স্কোয়াড এবং অ্যান্টিটেররিজম স্কোয়াডকে দিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি।

৫০%-এর বেশি যাত্রী তোলা যাবে না
ঠাসাঠাসি গাদাগািদ করে চলছে বাসে সফর। শহরের বাসগুলিকে দেখলে বোঝার উপায় নেই যে এখনও করোনা মাহামারী যায়নি দেশ থেকে। সেযেন আগের মতোই পরিস্থিতি। যাত্রীদের এই বেপরোয়া আচরণ রুখতে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন ৫০ শতাংশের বেশি যাত্রী বাসে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদিও শহরে বেশিরভাগ সরকারি বাসেই আগের মতোই ভিড়, এক্ষেত্রে কী করা হবে, তা নিয়ে কিছু বলেননি পরিবহণমন্ত্রী

ছয় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন এগারোটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১১.১০ থেকে পরবর্তী এক থেকে দু ঘন্টা সময়ের মধ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বর্জ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জনগণকে বজ্রপাত থেকে সতর্কও করা হয়েছে।

মিলছে না কোভিশিল্ড, শহরে ভোগান্তি
এদিন শহরে কোভিশিল্ডের আকাল। সরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে দীর্ঘলাইন। সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই আশা পুর কর্তৃপক্ষের। কোভিশিল্ডের যোগান না থাকায় সমস্যা বলে জানানো হয়েছে।

দেশে কমল করোনা সংক্রমণের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩৮,৬২৮ জন। গতকালের চেয়ে অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ। গতকাল ৪৫হাজােরর কাছাকািছ পৌঁছে গিয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন
৬১৭ জন। এদিকে বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।

শান্তিনিকেতনে সামাজিক বয়কট ৩ আদিবাসী পরিবারকে
শান্তিনিকেতনে সামাজিক বয়কটের শিকার তিনটি আদিবাসী পরিবার। স্কুলে চাবি চুরির অপবাদ দিয়ে বলা হয়েছে, যদি গ্রামের কেউ ওই পরিবারগুলির সঙ্গে কথা বলে তাহলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। ওই তিনটি পরিবারের অভিযো শান্তিনিকেতন থানায় এব্যাপারে অভিযোগ জানানো হয়েও কোনও ফল হয়নি।

নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ইমাম
নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ইমাম। ঘটনাটি কালনার। অভিযোগ পূর্ব বর্ধমানের কালনার উত্তর গোয়ারার মণ্ডল পাড়ায় ইমাম গিয়াসুদ্দিন শেখ মসজিদে পড়ানোর সময় এক নাবালিকাকে যৌন নিগ্রহ করেন। আরবি ভাষা চর্চায় যুক্ত ওই ইমাম ছুটির পরে ছাত্ররা বেরিয়ে গেলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত। গত প্রায় মাসখানেকে অন্তত সাতজন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে ওই ইমাম। বৃহস্পতিবার এক ছাত্রী মুখ খুললে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালনায় থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে।

হরিদেবপুরে জঙ্গি গ্রেফতারের কাণ্ডে তদন্তভার হাতে নিল এনআইএ
দিন কয়েক আগে হরিদেবপুর থেকে তিন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। পরে বারাসত থেকে এক লিঙ্কম্যানকে ধরে পুলিশ। এই কাণ্ডে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। দিল্লিতে মামলা করে তদন্তভার হাতে নিয়েছে এনআইএ।

রাতের শহরে আটক অভিনেত্রী ঈশা সাহার গাড়ি
রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু। বিভিন্ন জায়গায় চলে পুলিশ নজরদারি। সেই পরিস্থিতিতে শুক্রবার রাতে সল্টলেকের একটি চেকিং পয়েন্টে পুলিশ টলিউড অভিনেত্রী ঈশা সাহার গাড়ি আটক করে। জানা গিয়েছে, চালক যথাযত কাগজ দেখাতে পারেননি। গাড়িটিকে উত্তর বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। চালকের বিরুদ্ধে মোটর ভেহিকেলস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

ফি মেটাতে অভিভাবকদের নির্দেশ হাইকোর্টের
করোনা আবহে স্কুল ফি নিয়ে বড় নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। গত ২ বছরের বকেয়া ফি-র ৫০ শতাংশ মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। ৩ সপ্তাহের মধ্যে সেই টাকা স্কুলকে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। স্কুল ফি মেটানো না হলে স্কুল পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বলেও জানিয়েছে আদালত।
খবরের ডেইলি ডোজ। ডাউনলোড Bengali Oneindia App












Click it and Unblock the Notifications