Daily News Update: রাজ্যে এবার ৬০% নম্বরেই স্কলারশিপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

৬০% নম্বরেই স্কলারশিপ
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা। আগে এই বৃত্তি পেতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হতো। এবার ৬০ শতাংশ নম্বরের ভিত্তিতে এই স্কলারশিপের জন্যে আবেদন করলেই তা পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

শেয়ার বাজার বন্ধ হল সর্বোচ্চ উচ্চতায়
এদিন মুম্বইয়ের শেয়ার বাজার বন্ধ হয়েছে এখনও পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায়। ৫১৪ পয়েন্ট উঠে রেকর্ড ৫৭,৮৫২ পয়েন্টে বন্ধ হয়েছে। এদিন নিফটি ১৫৮ পয়েন্ট উঠে ১৭, ২৩৪ পয়েন্টে বন্ধ হয়েছে।

টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার জীবনাবসান
ফের একবার বলিউডে নক্ষত্র পতন। অভিনেতা তথা প্রাক্তন বিগবস বিজেতা সিদ্ধার্থ শুক্লা জীবনাবসান। এদিন এই খবরে কার্যত শোকের ছায়া নেমে আসে বলিউডে। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন আচমকা মৃত্যু হয় এই অভিনেতার।

প্রয়াত চন্দন মিত্র
দিল্লিতে প্রয়াত বর্যীয়ান সাংবাদিক চন্দন মিত্র। রাজ্যসভায় বিজেপির প্রাক্তন সাংসদ তিনি। ২০১৮-তে তৃণমূলে যোগ দিয়েছিলেন চন্দন মিত্র। একটা সময়ে পায়োনিয়ারের সম্পাদকও ছিলেন তিনি।

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানির মৃত্যু
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যু হয়েছে। বয়সজনিত কারণে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরের হায়গরপোরায় নিজের বাসভবনে মারা যান তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ঘরবন্দি ছিলেন তিনি। এই মৃত্যুকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য তৈরি প্রশাসন। গিলানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

বড়ঞায় খুন, গ্রেফতার পুনেয়
বড়ঞায় কুরুন্নরুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মোস্তাফার খুনের ঘটনায় গ্রেফতার তিন। তাদেরকে পুনে থেকে গ্রেফতার করা হয়। ১৩ অগাস্ট বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল। ধৃতরা হল সবুর শেখ, সাদ্দাম শেখ, ফুরাই শেখ।

চাপড়ায় বিজেপি কর্মী খুনে সিবিআই হেফাজতে আরও ২
নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের ঘটনায় আরও ২ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। পাশাপাশি চাকদহে বিজেপি কর্মী খুনে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। ১৪ মে বিজেপি কর্মী সঞ্জিৎ মণ্ডলকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করার সময় সৌরভ মণ্ডল এবং ধর্ম মণ্ডল তাঁকে বাঁচাতে যান। সেই সময় এই দুজনের ওপরেও হামলা হয়। পরে হাসপাতালে ধর্ম মণ্ডলের মৃত্যু হয়। বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পরে সিবিআই তদন্ত শুরু করে।

হাইকোর্টে বিশ্বভারতী নিয়ে শুনানির সম্ভাবনা
উপাচার্যকে ঘেরাওয়ের পরিস্থিতিতে সহযোগিতা করছে না রাজ্য সরকার। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৩৮ পাতার রিট পিটিশন দাখিলও করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। সম্প্রতি ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে পড়ুয়াদের একটা বড় অংশ। ছাত্র আন্দোলনের জেরে গৃহবন্দি হয়ে পড়েছেন উপাচার্য।

সিবিআই-এর হাতে গ্রেফতার সাব ইনস্পেক্টর
মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে নিয়ে তদন্তের ঘটনায় ম্যানিপুলেশনের অভিযোগে এক সাব ইনস্পেটক্টরকে গ্রেফতার করল সিবিআই। নাম অভিষেক তিওয়ারি। এর আগে সিবিআই-এর তরফে এই সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

নিট-এ এনআরআইদের জন্য এসি-এসটি-ওবিসি কোটা নেই
এবার নিট পরীক্ষায় এনআরআইদের জন্য এসি-এসটি-ওবিসি কোটা রাখা হয়নি। দেশের বাইরে বসবাসকারীরা অনলাইনে ফর্ম পূরণ করতে গেলেই এনআরআই অপশন দিলে, সেখানে জেনারেল অপশন আসছে। যা নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

কলকাতা পুলিশের জালে ভুয়ো পুলিশ
এবার কলকাতা পুলিশের জালে ভুয়ো পুলিশ। গার্ডেনরিচ এলাকা থেকে ধৃত যুবকের নাম জিয়াউল হক। পুলিশ জানিয়েছে ধৃতের বাইকে পুলিশের লোগো ও স্টিকার লাগানো ছিল। সন্দেহ হওয়ার আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

কলকাতায় জামতারা গ্যাং, গ্রেফতার ১৬
কলকাতায় জামতারা গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১৬। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মোবাইল, সিম কার্ড। পুলিশ জানিয়েছে শহরের আনাচে, কানাচে লুকিয়ে আছে এই গ্যাং-এর সদস্যরা। আগামী দিনেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ। শহরেই বাড়ি ভাড়া নিয়ে এই গ্যাং কাজ করত।

দেশে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭,০৯২। ফলে আশঙ্কা ও আতঙ্কের মধ্যে এবার উৎসবের মরশুমের আগে রীতিমতো উদ্বেগে রয়েছে দেশ। উল্লেখ্য, দেশে সামনেই উৎসবের মরশুম। তার আগে রয়েছে থার্ড ওয়েভ হানা দেওয়ার প্রবল সম্ভাবনা। এরই মধ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ফের ৫০০ এর ঘর ছাড়িয়েছে।

খেলতে নেমে চোট
টোকিও প্যারালিম্পিকের তায়কোয়ান্দো ইভেন্টে খেলতে নেমে পায়ে চোট পেলেন ভারতীয় অ্য়াথলিট অরুণা তানওয়ার। তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অরুণার হেয়ারলাইন ফ্যাকচার হয়েছে বলে অনুমান। টোকিও গেমসের উক্ত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট।

এসএসকেএম-এ ভর্তি মুকুল রায়
বেশ কিছু শারীরিক অসুবিধা থাকায় এদিন তৃণমূল নেতা মুকুল রায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। ছেলে শুভ্রাংশু রায়কে ফোন করে এদিন খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দায়িত্ব পেতেই হাইকোর্টে তলব
রাজ্যের ডিজি হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব নিয়েছেন মনোজ মালব্য। সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন মামলায় আদালতে রাজ্যের আইনজীবী না থাকায় ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের তরফে ডিজিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে তাঁকে বলতে হবে্, কেন তাঁদের প্রতিনিধি আদালতে উপস্থিত থাকছেন না।

জেলে গিয়ে জেলা সিবিআই আধিকারিকদের
ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রেসিডেন্সি জেলে গিয়ে অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে ধৃত পাঁচজনকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের বয়ান রেকর্ডের পাশাপাশি এই ঘটনার পিছনে কোনও প্রভাবশালী যোগ আছে কিনা তাও অভিযুক্তদের কাছ থেকে জানার চেষ্টা করা হয়।

রাজ্যের তদন্তকারী অফিসারকে তলব
ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তে রাজ্যের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করলেন সিবিআই আধিকারিকরা। এদিন সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সোনারপুর থানার তদন্তকারী অফিসার সুজয় দাসকে। সোনারপুরে এক বিজেপি নেতার খুনের মামলায় তদন্তকারী অফিসার তিনি। শুধু সুজয় দাসই নন, পরবর্তী সময়ে সব কটি মামলার সঙ্গে যুক্ত সব তদন্তকারী অফিসারকেই তলব করা হবে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।












Click it and Unblock the Notifications