করোনা টিটাকরণ শুরু হতেও নিস্তার নেই, দেশে ক্রমেই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৪০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশজুড়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩১ জন করোনা মুক্ত হয়েছেন। অন্যদিকে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন মারা গিয়েছে দেশে। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই তথ্যই জানা গিয়েছে।

৫৩ দিনের রেকর্ড ভাঙল এদিন

৫৩ দিনের রেকর্ড ভাঙল এদিন

উল্লেখ্য়, গত কয়েকদিনে কিছুটা কমেছিল করোনা সংক্রমণ। ১৫ হাজার থেকে দৈনিক সংক্রমণ ফের ১২ হাজারে নেমেছিল। তবে এদিন দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি পার করায় ফের চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। গত ৫৩ দিনের রেকর্ড ভেঙে একদিনেই করোনা আক্রান্ত হলেন ১৭ হাজারের বেশি। এদিন শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার

দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার

গত জানুয়ারিতে কোভিড গ্রাফ নিম্নমুখী ছিল। তবে ফেব্রুয়ারি মাসে সংক্রমণ কখনও কম, আবার কখনও বেশি ধরা পড়েছে। এই আবহে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা কিছুতেই কমছে না। একটা সময় দেড় লাখের নীচে নেমে গেছিল ভাইরাস সক্রিয় রোগী। এখন দুই লক্ষের গণ্ডি ছুঁতে চলেছে। আজকে দাঁড়িয়ে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার।

মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার

মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার

এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। গোটা রাজ্যে এখন করোনা রোগীর সংখ্যা ২১ লাখের বেশি যা রীতিমতো চিন্তার কারণ। রাজ্যের সর্বত্র এখন মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া রাস্তায় ঘুরতে দেখলেই মোটা অঙ্কের টাকা ফাইন নেবে পুলিশ।

করোনার টিকা নেওয়ার কথা বলছে কেন্দ্র

করোনার টিকা নেওয়ার কথা বলছে কেন্দ্র

এমন পরিস্থিতিতে নিয়ম মেনে করোনার টিকা নেওয়ার কথা বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষত বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা নিতে উৎসাহ দেওয়া হচ্ছে। দেশে ১ কোটি ৬৬ লাখ টিকাকরণ হয়েছে এখনও অবধি। এই পর্বে ২৭ কোটিকে টিকা দেওয়ার বৃহত্তর লক্ষ্য রয়েছে সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+