দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণ, উদ্বেগের মাঝেই নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণ, উদ্বেগের মাঝেই নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশজুড়ে করোনা টিকাকরণের মাঝেও বেশ কয়েকটি রাজ্যে লাগাতার বাড়ছে সংক্রমণ। নব স্ট্রেনের পাশাপাশি সঠিকভাবে কোভিড স্বাস্থ্যবিধি না মানার ফলেই যে মারণব্যাধির এহেন বাড়বাড়ন্ত, সে বিষয়ে আগেই জানিয়েছিলেন করোনাবিদরা। সোমবার সেসকল কারণকেই ব্যাখ্যা করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। প্রত্যহ আক্রান্তের প্রায় ৮৫%-ই যে মাত্র ৫-৬টি রাজ্যের, সে কথাও জানিয়েছেন হর্ষ বর্ধন।

গত বছরের তুলনায় করোনা বিধি মান্যতায় ঢিলেমি

গত বছরের তুলনায় করোনা বিধি মান্যতায় ঢিলেমি

করোনা নিরসনের পথে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নানা ক্ষেত্রে যে এগিয়ে ভারত, সে কথা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আগের চেয়ে করোনাকে যে এখন অনেক সহজভাবে নিচ্ছে জনসাধারণ, সে কথাও বলেছেন গবেষকরা। কোভিড স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে গত বছরের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ছে ভারতবাসী, সে সম্পর্কে সাবধান করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যার রেকর্ডও

ভাঙছে দৈনিক আক্রান্তের সংখ্যার রেকর্ডও

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০২১-এর সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে সোমবার। সোমবার প্রায় ২৬,২৯১ জন নতুন আক্রান্ত ও ১১৮ জন মারা যাওয়ার ফলে ভারতে বর্তমান আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১.১৩৮ কোটি ও মৃত্যুসংখ্যা ১,৫৮,২৭৫ জন। যদিও প্রায় ১.১০ কোটি নাগরিকের সুস্থ হয়ে ওঠার খবর মিলেছে। পাশাপাশি সূত্রের খবর অনুসারে, বর্তমানে ২.১৯ কোটি সক্রিয় আক্রান্ত রয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে, শেষ ২০২০-এর ২০শে ডিসেম্বর প্রত্যহ আক্রান্তের সংখ্যা পেরোয় ২৬,০০০-এর মাত্রা।

পাঁচ রাজ্যেই ৭৮ শতাংশ আক্রান্ত

পাঁচ রাজ্যেই ৭৮ শতাংশ আক্রান্ত

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, "সোমবার মোট আক্রান্তের প্রায় ৮২.২০% ছয় রাজ্যের বাসিন্দা।" পাশাপাশি সোমবার মহারাষ্ট্রে নতুন করে ১৬,৬২০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে, তালিকায় এর পরেই রয়েছে কেরল (১,৭৯২ জন) ও পাঞ্জাব (১,৪৯২ জন)। দেশে নবআক্রান্তদের প্রায় ৭৮%-ই যে মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুর বাসিন্দা, সে তথ্য পাওয়া গেছে স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি থেকে।

 কোভিড তালিকায় ভারতকে হটিয়ে দ্বিতীয় ব্রাজিল

কোভিড তালিকায় ভারতকে হটিয়ে দ্বিতীয় ব্রাজিল

সম্প্রতি আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। গত শনিবারেই ব্রাজিলের নয়া স্ট্রেনের দৌলতে ভারতের মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যায় ব্রাজিল। ভারতের মত ব্রাজিলেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ যে নাগরিকদের অসচেতনতা, সে কথা জানান ব্রাজিলের রাষ্ট্রপতি। করোনা টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাও যে ভারতবাসীর কর্তব্য, সে কথা সাংবাদিক সাক্ষাৎকারে মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+