দৈনিক সংক্রমণ ৬০০০ পেরোল দিল্লিতে, দূষণ কমাতে ঘাম ছুটছে কেজরিওয়াল সরকারের

দৈনিক সংক্রমণ ৬০০০ পেরোল দিল্লিতে, দূষণ কমাতে ঘাম ছুটছে কেজরিওয়াল সরকারের

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের লাগাম ছাড়া রাজধানী দিল্লিতে। দৈনিক ৬০০০-রও বেশি আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণে। বায়ু দূষণ বেড়ে চলাই তার একমাত্র কারণ বলে মনে করা হচ্ছে। এই দূষণ দীবাবলি ও ছটপুজোয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই এখন কেজরিওয়াল সরকারের বড় চ্যালেঞ্জ।

দিল্লিতে লাগাম ছাড়া করোনা সংক্রমণ

দিল্লিতে লাগাম ছাড়া করোনা সংক্রমণ

শীতের আমেজ পড়তেই রাজধানী দিল্লিতে লাগাম ছাড়া করোনা সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। দৈনিক করোনা সংক্রমণ ৬৭০০ হয়ে গিয়েছে। গত ৫ দিনে প্রতিদিন ৫০০০ করে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছিল। গতকাল সেই সংক্রমণ ৬০০০ ছাড়িয়েছে। যার জেরে শুধু মাত্র রাজধানী দিল্লিতেই করোনা ভাইরাসের সংক্রমণ ৪ লক্ষ অতিক্রম করেছে।

দূষণেই বাড়ছে সংক্রমণ

দূষণেই বাড়ছে সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ দূষণে মারাত্মক হতে পারে আগেই সতর্ক করেছিলেন গবেষকরা। কিন্তু শীতের আমেজ বাড়তে শুরু করায় দিল্লিতে বায়ু দূষণ বাড়তে শুরু করেছে। তাতেই নতুন করে করোনা ভাইরাসে সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কিছুতেই দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

উদ্বেগ বাড়বে দীপাবলীতে

উদ্বেগ বাড়বে দীপাবলীতে

এরই মধ্যে সামনেই রয়েছে উৎসবের মরশুম। দীপাবলী শুরু হয়ে যাবে গোটা দেশে। বাজি পোড়ানো শুরু হবে। তাই নিয়ে উদ্বেগ বাড়ছে দিল্লি সরকারের। যদিও গতবার বাজি পোড়ানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেটা কতটা মেনে নেবেন সাধারণ মানুষ তাই নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।

বাজি পোড়ানো নিষিদ্ধ রাজস্থানে

বাজি পোড়ানো নিষিদ্ধ রাজস্থানে

করোনা মোকাবিলায় আগেই কড়া পদক্ষেপ করেছে রাজস্থান সরকার। বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে রাজ্যে। একই সঙ্গে রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা নিয়ে আইন আনতে চলেছে রাজস্থান সরকার। পশ্চিমবঙ্গেও কালীপুজোয় বাজি না পোড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে রাজ্যবাসীকে। কালীপুজোর বিসর্জনেও করোনা বিধি তৈরি করে দেওয়া হয়েছে।

 শীতে বাড়বে করোনা ভাইরাস

শীতে বাড়বে করোনা ভাইরাস

শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়বে দেশে। সতর্ক করেছেন গবেষকরা। ইতিমধ্যেই ইউরোপে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বেই করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হু-র প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+