রেকর্ড গড়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,২৬৫ জন, ওমিক্রন আক্রান্ত ৭৯ জন

রেকর্ড গড়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,২৬৫ জন, ওমিক্রন আক্রান্ত ৭৯ জন

ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আর করোনা সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজ্যে যে করোনার তৃতীয় ঢেউ সুনামির মত আছড়ে পড়েছে তা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। বুধবারেই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন 'তৃতীয় ঢেউয়ে এই রাজ্যে প্রায় ৮০ লক্ষ লোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।' মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তাঁর এই আশঙ্কা সত্যি করে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল মহারাষ্ট্র


মহারাষ্ট্রে করোনা সংক্রমণে রেকর্ড

মহারাষ্ট্রে করোনা সংক্রমণে রেকর্ড

পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ ৬ জানুয়ারি ২০২২ তারিখে মহারাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড তৈরি করল। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ২৬৫ জন। এই নিয়ে এই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ, ১৪ হাজার ৮৪৭ জন। যার মধ্যে শুধুমাত্র মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮১ জন। সেই সঙ্গে বাণিজ্য নগরীতে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ঠেকল ৭৯,২৬০ জন। নতুন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৭৯ জন।

 বেড়েছে মৃত্যু সংখ্যা

বেড়েছে মৃত্যু সংখ্যা

সংক্রমণের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ১৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ১ লাখ, ৪১ হাজার ৫৯৪ জনের। সেইসঙ্গে বর্তমানে মহারাষ্ট্রে ৫লাখ,৮৫হাজার,৭৫৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন করোনা কেয়ার সেন্টারে রয়েছেন ১৩৬৮জন।

 জেলাভিত্তিক করোনা গ্রাফ

জেলাভিত্তিক করোনা গ্রাফ

মুম্বই সার্কেলে থানে, নভি মুম্বই, উল্লাসনগর, ভিভান্ডি নিজামপুর, মীরা ভাইন্দর, পালঘর, ভাসাই ভিরার পুর-এলাকায় ৩০ হাজার ৩১২টি নতুন করোনা কেস নথিভুক্ত করা হয়েছে।

নাসিক সার্কেল অর্থাৎ নাসিক, মালেগাঁও, আহমেদনগর, ধুলে, জলগাঁও, নন্দুরবার পুর-এলাকায় নতুন করোনা কেস নথিভুক্ত হয়েছে ৭৬৬টি।

পুনে সার্কেল অর্থাৎ পুনে, পিএমসি, পিসিএমসি, সোলাপুর, সাতারা পুর-এলাকায় ৩৮৯৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

কোলহাপুর সার্কেল অর্থাৎ কোলহাপুর, সাংলি, সিন্ধুদুর্গ, রত্নাগিরি পুর এলাকায় ৩০৪ টি নতুন করোনা কেস রিপোর্ট করা হয়েছে।

নাগপুর সার্কেল অর্থাৎ নাগপুর, ওয়ার্ধা, ভান্ডারা, গোন্দিয়া, চন্দ্রপুর,গাদচিরোলি পুর-এলাকায় ৫৫৫ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এছাড়াও অন্যান্য এলাকায় আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ।

মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক

মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক

এদিকে, বৃহস্পতিবার মহারাষ্ট্রে মতুন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৭৯জন। যার মধ্যে ৫৭ জন মুম্বাই থেকে, ছয়টি নাগপুরের, সাতজন থানে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এলাকায় ও পাঁচজন পুনে এলাকার বাসিন্দা। এরই সঙ্গে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছল ৮৭৬ জনে। যাঁদের মধ্যে মুম্বই থেকেই আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। এছাড়াও পুনে তে ৮৩ জন, পিম্পরি চিঞ্চওয়াড়ে ৪৫ জন, নাগপুরে ৩০জন থানেতে ৩৬ জন ও নভি মুম্বইতে ১০ জন অমিক্রন আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+