দৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্ট
দৈনিক ১০০০ মৃত্যু, এটাই কি হতে চলেছে করোনার নিউ নর্মাল রুটিন, কী বলছে রিপোর্ট
গত ১০ দিন ধরে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০০ বা তার উপরে ঘোরাফেরা করছে। এর থেকে কমছেও না আবার এর থেকে বাড়ছেও না। তাহলে এটাই কি হতে চলেছে নিউ নর্মাল করোনা মৃত্যুর সংখ্যা। গবেষক এবং চিকিৎসকরা জানাচ্ছেন এতে খুব একটা পরিবর্তন আসবে না। কারণ দৈনিক ১০০০ বা তার থেকে সামান্য বেশি মৃত্যুই এখন সাধারণ হিসেব হয়ে দাঁড়িয়েছে দেশে করোনা মহামারী পরিস্থিতিতে।

দৈনিক ১০০০ মৃত্যু
করোনা ভাইরাসের সংক্রমণে গত ১০ দিন ধরে মৃত্যু সংখ্যা ১০০০-র ঘরেই ঘোরা ফেরা করছে। এর থেকে কমছেও না আবার এর থেকে বাড়ছেও না। একই পরিসংখ্যানের কাছে ঘোরাফেরা করছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যাক মৃত্যু হচ্ছে প্রতিদিন। তার সঙ্গে এখন পাল্লা দিতে শুরু করেছে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, এবং পাঞ্জাব। গতকালই পাঞ্চাবে ১০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। আগে যেখানে মৃত্যু সংখ্যা ৪০ থেকে ৫০-র কাছাকাছি ঘোরাঘুরি করত।

মৃত্যু কমছে গুজরাত, রাজস্থানে
তুলনামূলক ভাবে গুজরাত, রাজস্থানে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। কেরল, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, ওড়িশা, অসমে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা অনেকটাই কম। দৈনিক ৩০ থেকে ৪০ জন মারা যাচ্ছেন এই রাজ্যগুলিতে।

পরিষেবা না পেয়ে মৃত্যু
দেশে অধিকাংশ করোনা ভাইরাসে মৃত্যুর কারণ কো মরবিডিটি। অনেকেই আবার মারা যাচ্ছেন উপযুক্ত চিকিৎসা না পেয়ে। অথবা এমন সময়ে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে সেসময় বাঁচানো যাচ্ছে না। এছাড়া করোনা সংক্রমণের সঙ্গে সঙ্গে যাঁরা ডায়াবেটিক, হাইপার টেনসন, হার্ট, কিডনির অসুখে আক্রান্ত তাঁদেরই বেশি মৃত্যু হচ্ছে।

মহারাষ্ট্রে মৃত্যু সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি সংখ্যক দৈনিক মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। সেখানে দৈনিক ৩০০ থেকে ৪০০ জন মারা যাচ্ছেন করোনা ভাইরাসের সংক্রমণে। উদ্বেগ বাড়িেয়ছে কর্নাটক এবং তামিলনাড়ু। হঠাৎ করে এই দুই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে।












Click it and Unblock the Notifications