সৌরভ কি যোগ দিচ্ছেন বিজেপিতে, জল্পনা তুঙ্গে

কলকাতা, ২৯ ডিসেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায় কি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে তিনি 'স্বচ্ছ ভারত' অভিযানে শামিল হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই জল্পনা তুঙ্গে উঠেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তাঁকে সংশ্লিষ্ট প্রকল্পের 'ব্র্যান্ড অ্যাম্বাসাডর' নিযুক্ত করেছেন।

প্রথমে 'স্বচ্ছ ভারত' অভিযান নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ-বিদ্রুপ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিতে মনস্থির করায় আক্রমণের ধার কমান পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা। কারণ সৌরভের বিপুল গ্রহণযোগ্যতা রয়েছে বাঙালি সমাজে। তাই তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করা মানে আম বাঙালিকে চটিয়ে দেওয়া।

ককক

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন অস্ট্রেলিয়ায়। ১২ জানুয়ারি তিনি কলকাতায় ফিরছেন। তার পরই 'স্বচ্ছ ভারত' অভিযান নিয়ে দেশ জুড়ে প্রচারে নামবেন তিনি।

যদিও এই ইস্যুতে বিজেপির সঙ্গে সৌরভের গাঁটছড়া নিয়ে জল্পনা উড়িয়েছেন দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, "স্বচ্ছ ভারত অভিযানটি ভারত সরকারের কর্মসূচি। এর সঙ্গে দলের সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী নিজে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছেন। এতে রাজনীতির রং লাগানো উচিত নয়।"

ওয়াকিবহাল মহলের মতে, এর আগেও অনেক রাজনীতিক দল, নেতাদের কাছ থেকে নানা প্রস্তাব পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সবই প্রত্যাখ্যান করেছিলেন সবিনয়ে। অথচ নরেন্দ্র মোদীর প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন। এটা যথেষ্ট ইঙ্গিতবাহী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+