গৌরী লঙ্কেশ ও নরেন্দ্র ধবলকর হত্যা কাণ্ডের প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পেল সিবিআই

পুনে ও বেঙ্গালুরুর দুই সমাজমুখী মানুষের হত্যায় সরাসরি যোগসূত্র রয়েছে। পুনের সমাজসেবি নরেন্দ্র ধবলকর ও বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন নিয়ে সিবিআইয়ের দাবি, এই খুন হত্যায় সরাসরি যোগ রয়েছে।

পুনে ও বেঙ্গালুরুর দুই সমাজমুখী মানুষের হত্যায় সরাসরি যোগসূত্র রয়েছে। পুনের সমাজসেবি নরেন্দ্র ধবলকর ও বেঙ্গালুরুর সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন নিয়ে সিবিআইয়ের দাবি, এই খুন হত্যায় সরাসরি যোগ রয়েছে।

গৌরী লঙ্কেশ ও ধবলকর হত্যা কাণ্ডের প্রত্যক্ষ যোগ স্পষ্ট

পুনের শিবাজিনগর ম্যাজিস্ট্রেট আদালতে সিবিআই এই দাবি করেছে। ধবলকর হত্যায় অন্যতম অভিযুক্ত সচিন আন্ধুরের পুলিশ হেফাজত চাওয়ার সময় সিবিআই এই দাবি করেছে। গত সপ্তাহে আন্ধুরেকে ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের কথা মেনে আদালত ৩০ অগাস্ট অবধি পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

মহারাষ্ট্র অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সমাজচেতনা জাগিয়ে তুলতে গিয়ে ২০১৩ সালে নিজের বাড়িতে ধবলকর (৬৭) সকালে খুন হন। মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির মাধ্যমে তিনি রাজ্যে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করছিলেন। দুইজন মোটর সাইকেল চেপে এসে ধবলকরকে গুলি করে খুন করে পালায়।

তার চারবছর পরে কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ (৫৫) খুন হন নিজের বাড়ির বাইরেই। তাঁকেও বাইকে চেপে দুষ্কৃতীরা এসে খুন করে পালায়। সেই ঘটনা ঘটে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর।

চার বছর আগে পরে হলেও সিবিআই জানিয়েছে, দুই ঘটনায় সরাসরি যোগসূত্র রয়েছে। যদিও আবেদনে সিবিআই কোনও সংগঠনের নাম জানায়নি। এখন সিবিআই চেষ্টা করছে যাতে পুনে ও কর্ণাটক দুই জায়গার পুলিশের সাহায্য নিতে দুই খুনের ঘটনার যোগাযোগকে দিনের আলোর মতো পরিষ্কার করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+