রাজ্যের সরকারি কর্মীদের জন্যে বড় পদক্ষেপ! ১লা জুলাই থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর

রাজ্যের সরকারি কর্মীদের জন্যে সুখবর। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে মধ্যভিত্ত মানুষকে। এই অবস্থায় গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল সরকারি কর

রাজ্যের সরকারি কর্মীদের জন্যে সুখবর। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে মধ্যভিত্ত মানুষকে। এই অবস্থায় গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল সরকারি কর্মীদের তরফে। এই অবস্থায় বড়সড় ঘোষণা ঝাড়খন্ড সরকারের।

একধাক্কায় ডিএ বৃদ্ধি সে রাজ্যের সরকারি কর্মীদের। ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করার ঘোষণা করা হয়েছে।

গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করেছে। আর এরপরেই ফের একবার সে রাজ্যের সরকারি কর্মীদের জন্যেও মহার্ঘ ভাতা ঘোষণা করা হল।

কেন্দ্রের পথেই হাঁটল রাজ্য!

কেন্দ্রের পথেই হাঁটল রাজ্য!

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে বন্ধ ছিল ডিএ বৃদ্ধি। এই অবস্থায় গত কয়েকদিন আগে ডিএ বৃদ্ধি করে সরকার। অবশেষে ডিএ বৃদ্ধি করেছে সরকার। এক ধাক্কায় ২৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ১ লা জুলাই ২০২১ সাল থেকেই বর্ধিত এই ডিএ'র সুবিধা পাবেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা ভোগ করবেন পেনশনভোগীরাও। তাদেরও পেনশনের টাকা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রের এই সিদ্ধান্তে। কেন্দ্রের এই পদক্ষেপের পরে ঝাড়খন্ড সরকারও ডিএ বৃদ্ধি নিয়ে বড়সড় স্বস্তির খবর ঘোষণা করা হল।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত!

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত!

গত কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। সেখানেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। সে রাজ্যে সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। কিন্তু নয়া এই সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ২৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১লা জুলাই থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এই সিদ্ধান্তে সে রাজ্যের প্রায় লক্ষাধিক সরকারি কর্মী উপকৃত হবেন। শুধু তাই নয়, পেনশন ভোগীরাও এই সংক্রান্ত বিষয়ে উপকৃত হবেন।

বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হল

বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হল

ইতিমধ্যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হল নবান্নের তরফে। ইতিমধ্যে নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতন কমিশনের চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ বাড়ানো হয়েছে। তিন মাস এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ছয়মাসের জন্যে মেয়াদ কমিশনের বাড়ানো হয়েছিল। এবারও সেই একই ভাবে বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হল।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!

অন্যদিকে দীর্ঘ দুবছর ধরে ডিএ আটকে ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সম্প্রতি সেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। ফলে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। আর এই আনন্দের মধ্যেই আরও এক বড় খবর। ২৭ শোতাংশ করে দেওয়া হয়েছে এই House Rent Allowance। ২০১৭ সালের ৭ জুলাই এক নির্দেশ অনুসারে যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ পেরিয়ে যাবে সেই সময় হাউস রেন্টও রিভাইস করে দেওয়া হবে। ১ লা জুলাই থেকে ডিএর সুবিধা পাবেন কেদ্রিয় সরকারি কর্মীরা। সেই সঙে House Rent Allowance-এর সুবিধাও ভোগ করবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+