সুপ্রিম কোর্টে রাজ্যের জমা দেওয়া হলফনামায় 'ত্রুটি'! দু'মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি শুনানি ছিল। কিন্তু দেখা যায় রাজ্

সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি শুনানি ছিল। কিন্তু দেখা যায় রাজ্য যে হলফনামা পেশ করেছে তাতে একাধিক ত্রুটি রয়েছে।

ফলে আদালত ফের একবার মামলার শুনানি পিছিয়ে দেয়। আগামী ১৫ মার্চ এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। এই সময়সীমার মধ্যে রাজ্যকে ত্রুটিছাড়া হলফনামা জমা দিতে বলেছে শীর্ষ আদালত।

ডিএ'র দাবিতে লড়াই করে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

ডিএ'র দাবিতে লড়াই করে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

দীর্ঘ কয়েক বছর ধরে ন্যায্য ডিএ'র দাবিতে লড়াই করে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কখনও পথে নামছেন তো কখনও আদালতের দ্বারস্থ হচ্ছেন সরকারি কর্মী সংগঠনগুলি। যদিও ইতিমধ্যে ক্লল্কাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তো বটেই, ডিভিশন বেঞ্চও বকেয়া ডিএ মেটানোর জন্যে রাজ্যকে নির্দেশ দিয়েছে। এমনকি হাইকোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ডিএ সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। কিন্তু এরপরেও রাজ্য সরকার এই বিষয়ে উদাসিন। এমনকি হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

দিনের পর দিন পিছয়ে যাচ্ছে।

দিনের পর দিন পিছয়ে যাচ্ছে।

যদিও শীর্ষ আদালতেই সেই মামলার দিনের পর দিন পিছয়ে যাচ্ছে। গত বছর দুদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিমো কোর্টে। যদিও পরবর্তীকালে নতুন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়। নতুন বেঞ্চ তৈরি হলেও সেই বেঞ্চে বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন। যদিও তিনি এই মামলা শুনতে রাজি হননি। শুধু তাই নয়, মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি দত্ত। ফলে ফের একবার এই সংক্রান্ত মামলা শুনানি হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানির দিকেই তাকিয়ে ছিলেন রাজ্যের সরকারি কর্মীদের বড় একটা অংশ।

 ১৫ মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি

১৫ মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি

যদিও হলফনামাতে ত্রুটি থানায় এদিনের মতো শুনানি স্থগিত হয়েছে। ১৫ মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেদিনই চূড়ান্ত ডিএ সংক্রান্ত শুনানি হতে পারে। কিন্তু দীর্ঘ দুমাস এই সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে যাওয়াতে কিছুটা হলেও আশাহত সরকারি কর্মীদের একাংশ। যদিও সংগঠনের দাবি, সরকার নানা ভাবে অজুহাত খুঁজছে। যাতে ডিএ না দিতে হয়। তবে লড়াই জারি থাকবে বলেও বার্তা শ্রমিক সংগঠনগুলির। এমনকি আগামীদিনে রাস্তায় নেমে ফের একবার ডিএ'র দাবিতে আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারি সংগঠনগুলি।

 এই অবস্থায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এই অবস্থায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী দের জন্যে ডিএ ঘোষণা করেছে মোদী সরকার। এই অবস্থায় রাজ্যে সরকারি কর্মীদের ডিএ'র সঙ্গে কেন্দ্রের ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে। এই অবস্থায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+