বিজেপি এবার ভারতরত্ন দেবে নাথুরাম গডসেকে! ইশতেহার প্রকাশের পর কটাক্ষ ডি রাজার
ভারতরত্ন পুরস্কারের জন্য সাভারকারের নাম প্রস্তাব করেছে বিজেপি। এই প্রস্তাবের চূড়ান্ত নিন্দা করলেন ভারতের কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা।
ভারতরত্ন পুরস্কারের জন্য সাভারকারের নাম প্রস্তাব করেছে বিজেপি। এই প্রস্তাবের চূড়ান্ত নিন্দা করলেন ভারতের কমিউনিস্ট পার্টির মহাসচিব ডি রাজা। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসকে এরপর ভারতরত্ন দেবে কেন্দ্রের ক্ষমতাসীন দল। মঙ্গলবার মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশের পর রাজা এই ব্যাখ্যা দেন।

গান্ধীজির হত্যাকারীকে ভারতরত্ন!
মহারাষ্ট্র বিজেপির নির্বাচনী ইশতেহারে জানানো হয়েছে, তারা কেন্দ্রের এনডিএ সরকারকে বিনায়ক দামোদর সাভারকরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদানের প্রস্তার করছেন। এরপরই বিজেপির ইশতেহারকে কটাক্ষ করে ডি রাজা বলেন, আমাদের সবচেয়ে বড় বিড়ম্বনা যে আমরা সবাই যখন গান্ধীজির জন্মশতবর্ষ উদযাপন করছি, তখন বিজেপি সাভারকরকে ভারতরত্ন দিতে চাইছে, যিনি তাঁর হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন।"

এবার কি গডসেকে ভারতরত্ন! প্রশ্ন
সিপিআই নেতা বলেন, এবার হয়তো গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে ভারতরত্ন দেওয়ার পক্ষে সওয়াল করবে বিজেপি। সেদিন হয়তো খুব বেশি দূরে নেই। এটি তাদের অ্যাজেন্ডার অংশ। ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সিপিআই ২৮৮ আসনের মধ্যে ১৬টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

মহারাষ্ট্র ভোটের আগে বিতর্ক
তিনি আরও যোগ করেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হল বিজেপি এবং আর তার সহযোগীদের পরাজিত করা। আমরা অন্যান্য আসনে বিরোধী দলগুলিকে সমর্থন করব এবং সাধারণ মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলব। রাজা বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ ভোটপ্রচারে ৩৭০ ধারা বাতিল নিয়ে কথা বলছেন, কিন্তু কৃষকদের দুর্দশা, ব্যাঙ্ক কেলেঙ্কারি বা কর্মসংস্থান নিয়ে কিছু বলছেন না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications