উৎসবের মরশুমে ভারতে জঙ্গি হামলার ছক দাউদ-গ্যাংয়ের! দিল্লিতে সন্দেহভাজনদের গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য

উৎসবের মরশুম ভারত শুরু হয়ে গিয়েছে। গণেশ চতুর্থীর হাত ধরে মহারাষ্ট্রে কার্যত সাজো সাজো রব। এদিকে, তার মাঝেই দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক প্রান্তে বহু জঙ্গি মডিউলের ছকের খোঁজ পাওয়া যাচ্ছে। একদিকে দিল্লিতে ৫ জনের গ্রেফতারি ও উত্তরপ্রদেশের একটি এলাকা থেকে ক্রমাগত সন্দেহভাদন জঙ্গিদের তত্ত্ব তলাশের ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে। বিশেষত, দিল্লিতে যে জঙ্গি মডিউলের খোঁজ মিলেছে , তার সঙ্গে একাধিক হাড়হিম করা তথ্যের যোগ রয়েছে।

উৎসবের মরশুমে ভারতে জঙ্গি হামলার ছক দাউদ-গ্যাংয়ের! দিল্লিতে সন্দেহভাজনদের গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে সদ্য বহু পরিমাণ অস্ত্র সহ ৫ জন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে। ২৮ বছরের জিশান, ২৩ এর মহম্মদ আবু বাকর, ৩১ বছর বয়সী মহম্মদ আমির জাভেদ ,৪৭ বছর বয়সী জান মহম্মদ শেখ ২২ বছরের ওসামাকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তার সঙ্গে পাঞ্জাবে পাকিস্তান সীমান্তে ড্রোন থেকে ফেলা বিস্ফোরকের হুবহু মিল পাওয়া গিয়েছে। গত অগাস্টেই পাঞ্জাবের অমৃতসরে এমন ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়েছে। জানা গিয়েছে, ডি কম্পানির সঙ্গে শেখের সম্পর্ক ছিল গত ২০ বছর ধরে। জানা গিয়েছে, সেই সম্পর্কের সূত্র ধরেই পাকিস্তান সীমান্ত থেকে একাধিক জিনিস দেশে সরবরাহ করত শেখ। আর তা গোয়েন্দা মারফৎ পুলিশ এনআইএ ও এটিএস খবর পেতেই তা ধরা পড়ে যায়। পুলিশের জালে একাধিক রাজ্যের অনেকেই গ্রেফতার হয়।

উল্লেখ্য, অমৃতসরে গত অগাস্ট মাসে একটি গ্রামে পাকিস্তান সীমান্তের দিক থেকে আসা একটি ড্রোনের মাধ্যমে ২ কেজি আরডিএক্স ফেলা হয়। সেই সময় পাঞ্জাব পুলিশ একটি টিফিন বোমা উদ্ধার করে। সঙ্গে ছিল গ্রেনেড ও ১০০ পিস্তলের কার্টিজ। এরপর দেখা যায়, দিল্লিতে ধৃত সন্দেহভাজনদের থেকে যে অস্ত্র পুলিশ উদ্ধার করেছিল তাও ওই উদ্ধার হওয়া অস্ত্রের সামিল। ধৃতদের মধ্যে ৪৭ বছরের শেখ মুম্বইয়ের বাসিন্দা। এদিকে, সেই সূত্রে মুম্বইয়ের পুলিশ আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানান দিয়েছে।

মহারাষ্ট্র এটিএস-এর তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলার জেরে অশান্তি করার চেষ্টায় রয়েছে দাউদের একটি গোষ্ঠী। জানানো হয়েছে, ডি কম্পানি আপাতত ভারতের বুকে বিভিন্ন জায়গায় বহু ধরনের সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করে যাচ্ছে। সূত্রের খবর, দাউদের ভাই আনিস ইব্রাহিম এই গোটা পরিস্থিতির নেপথ্য নায়ক। জানা যাচ্ছে, ডি কম্পানির মদতেই এই নয়া সন্ত্রাসবাদী হামলার ছক করা হচ্ছে ভারতের বুকে। আর সেই ঘটনার সঙ্গে দিল্লিতে ধৃত সন্দেহভাজনদের ঘিরে বহু খবর উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+