আলিগড়ে খেলনার কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে মৃত ৩, আহত একাধিক
আলিগড়ে খেলনার কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে মৃত ৩, আহত একাধিক
আলিগড়ে খেলনা তৈরির কারখানায় বিধ্বসংসী বিস্ফোরণ। ঘটনাস্থলেই মারা গিেয়ছেন ৩ জন। আহত হয়েছেন একাধিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিগড়ের দিল্লি গেট এলাকায় কারখানাটি ছিল। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ছাদ উড়ে গিয়েছে।

এতোটাই জোরে বিস্ফোরণ হয়েছে যে ছাদ ভেঙে পড়ে কারখানায় কর্মরত শ্রমিকদের উপর। ইস্পাতের চাঙড় চাপা পড়ে সেখানেই মারা যান তিন শ্রমিক। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের জওহর লাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল ও মালকান সিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস সুপার অশোক কুমার। কীকরে এই তীব্র বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছেন তিনি। বেআইনি ভাবে কোনও কিছু মজুত রাখার জন্য বিস্ফোরণ ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিস। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। এখনও কারখানার ভেতর থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।












Click it and Unblock the Notifications