এগোচ্ছে 'পাবুক'! জনগণকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ

ঘূর্ণিঝড় পাবুক থাইল্যান্ডে আছড়ে পড়ার পর তা এবার পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বেগ ঘন্টায় ১০ কিমি।

ঘূর্ণিঝড় পাবুক থাইল্যান্ডে আছড়ে পড়ার পর তা এবার পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বেগ ঘন্টায় ১০ কিমি। এই মুহূর্তে পাবুক অবস্থান করছে পোর্ট ব্লেয়ারের কাছে। শনিবার বিকেলের মধ্যেই যা আন্দামান সাগরে প্রবেশ করবে। এর পর তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

এগোচ্ছে পাবুক! জনগণকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ

রবিবার আন্দামান দ্বীপপুঞ্জের ওপর দিকে ঘূর্ণিঝড় অতিক্রম করা সময় ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি। এরপর যা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই অনুমান হাওয়া অফিসের। সোমবার কিংবা মঙ্গলবার নাগাদ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের কাছে গিয়ে তা দুর্বল হয়ে পড়বে বলে অনুমান।

ঘূর্ণিঝড় পাবুকের জেরে আন্দামান দ্বীপপুঞ্জে ৫ জানুয়ারি বিকেল থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ কিংবা ৭ জানুয়ারি তা অতিভারী বৃষ্টিতে পরিণত হতে পারে
বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

৫ থেকে ৭ জানুয়ারি মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এলাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।

প্রবল ঝড় ও বৃষ্টির জেরে ছোট বাড়ি এবং বিদ্যুৎ সংযোগে প্রবাল পড়তে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। জনগণকে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+