আছড়ে পড়তে চলেছে 'গাজা'! স্কুল কলেজে ছুটি ঘোষণা
বৃহস্পতিবার বিকেলে কিংবা সন্ধেয় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গাজা। তামিলনাড়ু এবং পণ্ডিচেরি উপকূলে আছড়ে পড়তে চলেছে এটি। প্রায় ৩০ হাজার জনের উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কিংবা সন্ধেয় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গাজা। তামিলনাড়ু এবং পণ্ডিচেরি উপকূলে আছড়ে পড়তে চলেছে এটি। প্রায় ৩০ হাজার জনের উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। পুদুচেরি ও কারাইকালে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার আছড়ে পড়তে চলেছে
বৃহস্পতিবার আছড়ে পড়তে চলেছে গাজা। তবে তা আছড়ে পড়ার আগে আরও পশ্চিম-দক্ষিণ-পশ্চিম অভিমুখী হয়েছে। তাছাড়া তার বেগও বাড়িয়ে নিয়েছে।

ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু উপকূলে নাগাপট্টিনামের কাছে পাম্বান এবং কুড্ডালোরের মধ্যে বিকেলে গাজা আছড়ে পড়তে চলেছে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি।

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
ঘূর্ণিঝড় গাজার কারণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্র অতি উত্তাল থাকবে।

পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই
তবে এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই।
|
সতর্কতামূলক ব্যবস্থা
তামিলনাড়ুতে একদিকে যেমন ৩০ হাজার জনের উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে, ঠিক তেমনই নৌবাহিনীর রণবীর এবং খাঞ্জারকেও সব থেকে খারাপ প্রভাব পড়া এলাকায় পাঠানোর জন্য তৈরি রাখা হয়েছে। হেলিকপ্টার এবং ডর্নিয়ার এয়ারক্রাফটকেও তৈরি রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications