অতি সত্রিয় ঘূর্ণিঝড় গাজা! হঠাৎই দিক ও বেগ পরিবর্তন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গাজার বেগ ও দিক পরিবর্তন। রবিবার যা ছিল পশ্চিম মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। সোমবার তার অবস্থান দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের বেগও কমে গিয়েছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গাজার বেগ ও দিক পরিবর্তন। রবিবার যা ছিল পশ্চিম মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। সোমবার তার অবস্থান দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ের বেগও কমে গিয়েছে। ঘন্টায় ১৩ কিমি থেকে কমে হয়েছে ৮ কিমি। গাজার এই অবস্থান থেকে পশ্চিমবঙ্গের ওপর সেরকম কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

সকালে ঘূর্ণিঝড়ের অবস্থান
সোমবার সকালে ঘূর্ণিঝড় গাজার অবস্থান ছিল পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত পূর্বমধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। যার অবস্থান ছিল চেন্নাই থেকে ৭৩০ কিমি পূর্ব উত্তর-পূর্বে। তামিলনাড়ুর নাগাপট্টিনাম থেকে যার অবস্থান ছিল ৮২০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে।

গাজার সম্ভাব্য গতিপথ
আবহাওয়া দফতরের অনুমান, ঘূর্ণিঝড় গাজা পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

ঘূর্ণিঝড়ের সক্রিয়তা
আবহাওয়া দফতরের অনুমান আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ। যা স্থায়ী থাকবে পরবর্তী ২৪ ঘন্টা। এরপর তা আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে। যা পরবর্তী পর্যায়ে দুর্বল হয়ে পড়বে।

পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই
তবে এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। তবে কমতে পারে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
ঘূর্ণিঝড় গাজার কারণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্র অতি উত্তাল থাকবে। মৎস্যজীবীদের মধ্য ও সন্নিহিত দক্ষিণ বঙ্গোপসাগরে ১২ থেকে ১৩ নভেম্বরের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ পশ্চিম ও সন্নিহিত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে।












Click it and Unblock the Notifications