সাগরে ঘূর্ণিঝড় তৈরি মতো পরিস্থিতি, দেশে প্রাক-বর্ষার বৃষ্টি শুরুর পথে

সাগরে ঘূর্ণিঝড় তৈরি মতো পরিস্থিতি, দেশে প্রাক-বর্ষার বৃষ্টি শুরুর পথে

স্থলভাগের উত্তাপে আরবসাগর এবং বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপের (low pressure) মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ওপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটাই এবার দেশের প্রথম প্রাক-বর্ষার মুহুর্ত। যার জেরে আগামী পাঁচ দিন আন্দামন নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

 ভারত মহাসাগরে ঝড়ের পরিস্থিতি

ভারত মহাসাগরে ঝড়ের পরিস্থিতি

আমেরিকার আবহাওয়া দফতর শ্রীলঙ্কার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তরাংশে মধ্যমমানের ঝড়ের পূর্বাভাস দিয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া দফতরও জানিয়েছে আগামী দুদিনের মধ্যে সেখানে নিম্নচাপ ঘনীভূত হতে পারে।

বঙ্গোপসাগরে ঝড়ের পরিস্থিতি

বঙ্গোপসাগরে ঝড়ের পরিস্থিতি

আমেরিকার আবহাওয়া দফতরের তরফে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ মিয়ানমারের কাছেও ঝড়ের পরিস্থিতি উড়িয়ে দেয়নি। এছাড়াও বঙ্গোপসাগরের পূর্বভাগেও ঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী পাঁচ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। যার প্রভাব পড়বে আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। ফলে মৎস্যজীবীদের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রাজস্থান-সহ বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ

রাজস্থান-সহ বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ

মঙ্গলবারও রাজস্থানের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ সাধারণ থেকে অতিমাত্রায় ছিল। এছাড়াও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিদর্ভ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে তা বর্তমান ছিল। আগামী শনিবার ফের তা তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, ছণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+