ঘূর্ণিঝড় ইয়াস ভিলেন হয়ে পথ রুখল মৌসুমী বায়ুর! বর্ষা বিলম্বে ব্যাখ্যা আবহবিদদের
ঘূর্ণিঝড় ইয়াস ভিলেন হয়ে পথ রুখল মৌসুমী বায়ুর! বর্ষা বিলম্বে ব্যাখ্যা আবহবিদদের
মাত্র পাঁচদিন আগে ঘূর্ণিঝড় ইসায় হানা দিয়েছিল ভারতীয় ভূ-খণ্ডে। ইয়াসের জেরে বাংলা-ওড়িশা উপকূল বিধ্বস্ত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের আগে প্রাক বর্ষার মরশুমে ইয়াসের আত্মপ্রকাশই সব হিসেব গুলিয়ে দিল। এবার দেশে আগাম বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। কিন্তু ইয়াস তা হতে দিল না। পথ আটকে দিল মৌসমুী বায়ুর।

ইয়াসের গতিপথ বদলে বিলম্বিত মৌসুমী বায়ু
ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথই এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পথে অন্তরায় হয়ে দেখা দিয়ছে। ২৬ মে বুধবার ইয়াস হানা দিয়েছে ভারতীয় উপকূলে। তার আগে বঙ্গোপসাগরে যেভাবে গতিপথ বদল করেছে, তাতে বিলম্বিত হয়েছে মৌসুমী বায়ু। ফলে এবার নির্ধারিত দিনের আগে ৩১ মে কেরলে প্রবেশের কথা থাকলেও, তা সম্ভব হল না। ভিলেন হয়ে উঠল ইয়াস।

ইয়াসের গতিপথে আটকে কেরলে বর্ষা বিলম্বিত
কেরলে মৌসমু বায়ুর প্রবেশের পরই 'সরকারিভাবে' চার মাসের জন্য বর্ষাকাল শুরু হয়। এবার সেই মৌসুমী বায়ুর ঢোকার কথা ছিল ৩১ মে। অর্থাৎ নির্ধারিত সময়ের একদিন আগেই। কিন্তু ইয়াসের গতিপথে আটকে সমুদ্র বিলম্ব হয়ে গেল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর। ফলে হিসেবে এবার মিলছে না। কেরলে বর্ষা ঢুকতে ৩ জন।

কেরলে ৩ জুন বর্ষা হলে বাংলায় কবে?
কেরলে বর্ষা শুরুর ৮ দিন পর সাধারণ নিয়মে বাংলায় বর্ষা শুরু হয়। তাই বাংলার নির্ধারিত ৮ জুন বর্ষা প্রবেশের সম্ভাবনা ক্ষীণ। যদিও বাংলায় বর্ষা নিয়ে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কোনও সম্পর্ক নেই বলে মনে করেন আবহবিদরা। তাঁদের কথায়, বাংলায় মৌসুমী বায়ু আসে পাহাড় থেকে।

ইয়াসের বাঁকানো গতিপথে হিসেব গোলমাল
মোসম ভবনের আবহবিদরা মনে করছেন, মৌসম ভবনের হিসেব এবার পুরোপুরি মিলে যেত যদি না পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইয়াস তৈরি না হল। ইয়াস আন্দামান সাগরের কাছে তৈরি হয়ে উত্তর-পশ্চিম দিকে ধেয়ে এসেছে। তার বাঁকানো গতিপথে দক্ষিণ-পশ্চিম মৌসমু বায়ু সাগরে বিলম্বিত হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

আম্ফান পারেনি, ইয়াস ভিলেন হয়ে উঠল
ইয়াস যদি পূর্ব দিকে যেত বা সোজাসুজি উত্তর অভিমুখে বয়ে যেত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হত না। কেরলে নির্ধারিত ৩১ মে প্রবেশ করত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষাও শুরু হত আগাম। গতবার আম্ফান এসেছিল। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়নি। এই কারণেই কেরলে ১ জুন বর্ষা শুরু হয়েছিল দক্ষিণ মৌসুমী বায়ুর প্রভাবে।

আরব সাগরে ঘূর্ণাবর্ত, সক্রিয় হবে মৌসুমী বায়ু
এবার আরব সাগরে কর্ণাটক উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে ১ জুন থেকে মৌসুমী বায়ু নতুন করে চাঙ্গা হয়ে উঠবে। তারপরই ভারতীয় ভূখণ্ডে ঢুকবে মৌসুমী বায়ু। আগামী তিনদিনের মধ্যেই মৌসুমী বায়ু ভারতে ঢুকে গেলে বর্ষার বৃষ্টি শুরু হবে। ক্রমেই তা উত্তরে ধেয়ে যাহে। দেশজুড়ে নামবে বর্ষা।












Click it and Unblock the Notifications