২৬ তারিখ ভোরেই ল্যান্ডফল ইয়াসের, আগে থেকে সাবধান রেল, লাইনের সঙ্গে শিকলে বাধা হল ট্রেন
২৬ তারিখ ভোরেই ল্যান্ডফল ইয়াসের, আগে থেকে সাবধান রেল, লাইনের সঙ্গে শিকলে বাধা হল ট্রেন
নজর রাখছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধির প্রতিসেকেন্ডের খবর তাঁরা নথিবন্দি করছেন। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতির হাত থেকে বাঁচতে ট্রেনগুলিকে শিকল গিয়ে লাইনের সঙ্গে বেঁধে রাখা হচ্ছে। করোনার কারণে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও একাধিক দূরপাল্লার ট্রেন কিন্তু চালু রয়েছে। তাই ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রেখে ট্রেন চালানোর কথা ভাবছেন তাঁরা।

ধেয়ে আসছে ইয়াস
ঘূর্ণিঝড় তাউকটের পর এবার বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে। এবার টার্গেট বাংলা এবং ওড়িশা। বঙ্গোপসাগরে আর দুদিনের মধ্যেই শক্তিসঞ্চয় করে সেটি ভূমির দিকে এগিয়ে আলতে শুরু করবে। হাওয়া অফিস প্রতিনিয়ত সেদিকে নজর রেখে চলেছে। তাঁরাই জানিয়েছেন আগামী ২৬ মে দিঘা এবং পারাদ্বীপের মধ্যবর্তী কোনও একটি স্থানে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস।

প্রবল বর্ষণের পূর্বাভাস
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সোমবার থেকেই রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আওয়া অফিস সতর্ক করে জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হবে বর্ষণ। তারসঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। সোমবারের পর থেকে বৃষ্টি এবং হাওয়ার দাপট বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই শুরু হবে বৃষ্টি।

রেলের প্রস্তুতি
রেলের পক্ষ থেকেও প্রস্তুতি শুরু করে দিয়েছে। রেলের আধিকারীরা জানিয়েছেন লোকাল ট্রেন না চললেও এক্সপ্রেস ট্রেন চলছে। এক্সপ্রেস ট্রেনও গড়ের গতিপথ দেখেই চালানো হবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও রেলের হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। সবরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। তৈরি রাখা হয়েছে রিলিফ ট্রেনও। রেলের ওভারহেডের গাছ ভেঙে পড়লে যাতে দ্রুত সেটা কাটানো যায় তার প্রস্তুতি রাখা হয়েছে। েযখানে যেখানে ট্রেন গুলি রাখা হয়েছে সেগুলি যাতে ক্ষতি গ্রস্ত না হয় সেগুলি আটকে রাখা হচ্ছে শিকল দিয়ে। রেলের বগিগুলিকে শিকল দিয়ে বেধে রাখা হবে।

প্রস্তুত রাজ্য
আম্ফানের পর আর কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার। প্রস্তুিত তাই আগে থেকেই সেরে রাখতে চাইছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের আধিকারীক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভাও সব পর্রস্তুতি নিয়ে রেখেছে। জেনারেটার থেকে পাম্পিং স্টেশন সব প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী জেলা গুলিও প্রস্তুতি সেরে রেখেছে। প্রয়োজনে সেনা তলব করা হবে বলেও জানিেছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications