Cyclone Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, উপকূলের জেলাগুলিতে হাই অ্যালার্ট
Cyclone Warning: পুজো মিটতেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone in bay of bengal)। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের (Depression) সৃষ্টি হয়েছে। যা ক্রমেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Intense Cyclone) পরিণত হচ্ছে। ২-৩ দিনের মধ্যেই বিদায় নেবে বর্ষা। তার আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তা কিছুটি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy to Very Heavy Rainfall) শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রের সঙ্গে কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে তামিলনাড়ু ও কেরলেও। ,গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন অন্ধ্রের রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ম্য়ানেজিং ডিরেক্টর কুমার নাথ।

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ক্রমশ তামিলনাড়ুর উত্তর উপকূলের (Tamilnadu northern coast) দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়। যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুদুচেরি (Puduchery) ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের (Andhra Pradesh southern coast) জেলাগুলিতে। আগামী ২ থেকে ৩ দিন এরকমই আবহাওয়া থাকবে বলেও জানিয়েছেন কুমার নাথ।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উপকূলের ভেতরের জেলাগুলিতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে নেল্লোর, কুর্নুল, আন্নামায়া, চিতোর, ও তিরুপতিতে। হালকা বৃষ্টি হতে পারে বিশাখাপত্তনম, কাকিনাড়া. ওয়েস্ট গোদাবরী, কৃষ্ণা এবং পালনাডু জেলায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে বিপদসীমার কাছে যেতে পারে বিভিন্ন জলাশয়ের জলস্তর। এছাড়াও ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, তার, গাছ ও বিলবোর্ডের কাছ থেকে সরে যেতেও নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের সময় মাঠে চাষবাস ও গবাদি পশু নিয়ে যেতেও নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলাশাসক, পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভি অনিতা। তামিলনাড়ুর উত্তরে ও অন্ধ্রের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়াও সমুদ্র সৈকতগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications