ঘূর্ণিঝড় বায়ুর গতিপথ পরিবর্তন! কেন্দ্র নজর রাখছে, টুইট মোদীর

ঘূর্ণিঝড় বায়ু থেকে কিছু স্বস্তি প্রশাসনের। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হয়েছে।

ঘূর্ণিঝড় বায়ু থেকে কিছু স্বস্তি প্রশাসনের। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হয়েছে। যা কিনা স্থলভাগের থেকে সমুদ্রের দিকেই যেতে চলেছে। যদিও পশ্চিম উপকূলে সর্বোচ্চ সতর্কতা জারি করে রাখা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সেখানে ঝড় ও সমুদ্র অতি উত্তাল থাকার কথা জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় বায়ুর গতিপথ পরিবর্তন! কেন্দ্র নজর রাখছে, টুইট মোদীর

ঘূর্ণিঝড় বায়ুর আছড়ে পড়ার আশঙ্কায় গুজরাত উপকূল থেকে প্রায় ৩ লক্ষ এবং কেন্দ্রশাসিত দিউ থেকে প্রায় ১০ হাজার মানুষকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এনডিআরএফ-এর ৫২ টি টিম এলাকায় কাজ করছে। প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, কেন্দ্র পুরো বিষয়টির ওপর নজর রাখছে।

  • আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল ঘূর্ণিঝড় বায়ু গুজরাত উপকূলের পোরবন্দর এবং ভেরাবলের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়তে পারে।
  • পশ্চিম রেলের তরফ থেকে ৭০ টি ট্রেন ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২৮ টির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
  • উপকূল অঞ্চলে থাকা স্কুল কলেজগুলি বন্ধ রাখা হয়েছে, যতক্ষণ সতর্কবার্তার সময় অতিক্রান্ত না হচ্ছে।
  • মধ্যরাত থেকে পোরবন্দর, দিউ, ভাবনগর, কেশোদ, কান্দলার বিমান পরিষেবা ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
  • ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে প্রভাব পড়েছে মুম্বইতেও। ৪০০ টি বিমান চলাচলে প্রভাব পড়েছে।
  • এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী, সেনা, নৌসেনা, বায়ু সেনা এবং বিএসএফকে সতর্ক রাখা হয়েছে।
  • ১৫ জন পর্যন্ত গুজরাত উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পর্যটকদের
  • কাছে আহ্বান জানিয়েছেন, ১৫ জুন পর্যন্ত দ্বারকা, সোমনাথ, শাসন এবং কচ্ছ থেকে দূরে থাকতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+