Cyclone Tej Alert: বিপদের বাইরে মুম্বই! ঘূর্ণিঝড় তেজ কোন পথে আঘাত হানতে চলেছে, কী বলছে আবহাওয়া দফতর
Cyclone Tej Alert: আরব সাগরে সম্ভাব্য একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার নাম হবে তেজ। এখনও পর্যন্ত আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় নেই। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা একটি নিম্নচাপ এলাকা পর্যবেক্ষণ করছেন, যা আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
যদি ঘূর্ণিঝড় তেজ তৈরি হয়, তাহলে এটি সম্ভবত মুম্বই বা গুজরাত উপকূলকে প্রভাবিত না করে উত্তর-পশ্চিম দিকে ইয়েমেন বা ওমানের দিকে অগ্রসর হবে। আরতের আবহাওয়া বিভাগ নিবিড়ভাবে এর পর্যবেক্ষণ করছে, এব্যাপারে সময়ে সময়ে আপডেটও দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় তেজ বর্ষা পরবর্তী ঘূর্ণিঝড়। গ্রীষ্মমণ্ডলীয় এই ধরনের ঘূর্ণিঝড় বর্ষার মরসুমের পরে বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে তৈরি হয়। দেশের বর্ষাকার সাধাণরভাবে জুন থেকে সেপ্টেম্বর আর বর্ষা পরবর্তী ঘূর্ণিঝড় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তৈরি হয়।
আরব সাগরে নিম্নচাপ এলাকা পশ্চিম দিকে এগোতেই তা ভারতীয় উপকূলকে প্রভাবিত করার সম্ভাবনা হ্রাস করেছেন। এখনও পর্যন্ত এটির ওমান বা উপসাগরী৪য় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ২৪ ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা এবং ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ এলাকাটি শনিবার থেকে নিম্নচাপে পরিণত হতে শুরু করতে পারে। তবে ঘূর্ণিঝড় তেজ মুম্বইয়ে ল্যান্ডফল করবে না। এদিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে মুম্বইয়ের তাপমাত্রা বাড়তে পারে। তবে ২৩ অক্টোবরের পর থেকে এই তাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর পরবর্তী যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হামুন। এটি আগামী মাসে তৈরি হতে পারে। যে ঘূর্ণিঝড়গুলি সাধারণভাবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হয়, সেগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ইরানে ল্যান্ড ফল করে। ভারত তেজের নামকরণ করেছে। পরবর্তী দুই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে হামুন ও মিধিলি। এর নাম করণ করেছে যথাক্রমে ইরান ও মালদ্বীপ।












Click it and Unblock the Notifications