Cyclone Tej Alert: মুম্বইয়ে ঘূর্ণিঝড় তেজের সতর্কতা! কখন এটি আঘাত হানতে পারে, কী বলছে আবহাওয়া দফতর

Cyclone Tej Alert: আরব সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের তরফে পশ্চিম উপকূলে মুম্বই-সহ অনেকগুলি জায়গায় আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপরেই সেটি দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে।

Cyclone Tej Alert: ঘূর্ণিঝড়

সমুদ্রের উষ্ণ তাপমাত্রার কারণে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের মাস হিসেবে পরিচিত। যদি আরব সাগরে এদফায় একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হয়, তবে এটিকে ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ অনুসারে তেজ বলা হবে।

বর্তমানে সিস্টেমটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি নেই। আর ঘূর্ণিঝড়ের আঘাত হানা নিয়ে এখনও সেরকম কিছু জানায়নি আবহাওয়া দফতর।

২০২২ সালে বর্ষা-পরবর্তী সময়ে আরব সাগরে কোনও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তৈরি হয়নি। তবে এই সময়ে বঙ্গোপসাগরে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সিতরাং এবং মান্দোস প্রত্যক্ষ করেছে।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের দেওয়া তথ্য অনুসারে আরব সাগরের ঘূর্ণিঝড়গুলির একটি অনিশ্চিত ট্র্যাক এবং সময়রেখার ইতিহাস রয়েছে। ঘূর্ণিঝড়গুলি আরব সাগরের কেন্দ্রীয় অংশে চলে গেলে, তারা পছন্দের ট্র্যাক সোমালিয়া, এডেন উপসাগর, ইয়েমেন ও ওমানের দিকে চলে যায়। তবে কোনও কোনও ক্ষেত্রে ঘূর্ণিঝড়গুলি একটি চক্কর নেয় এবং গুজরাত কিংবা পাকিস্তান উপকূলের দিকেও চলে যায়।

বুধবার মুম্বইয়ে সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ। মুম্বই ও শহরতলীর জন্য তাপমাত্রা ও অন্য আবহাওয়ার পরিমিতি ট্র্যাক করা আবহাওয়া দফতরের সান্তাক্রুজ মানমন্দিরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কোলাবা মানমন্দিরে সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+