Cyclone Tej Alert: পুজোর মধ্যেই ঘূর্ণিঝড় তেজের সতর্কতা! উপকূলের কোন কোন জায়গায় এর কী প্রভাব পড়তে পারে
Cyclone Tej Alert: ঘূর্ণিঝড় তেজ আরব সাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম। ১৮ অক্টোবর পর্যন্ত আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় নেই। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা আরব সাগরের নিম্নচাপ এলাকা পর্যবেক্ষণ করে বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর যদি তা ঘূর্ণিঝড় তেজ হয়, তাহলে তা গুজরাতের দিকে আগ্রসর হতে পারে।
দেশের আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ তৈরির বিষয়টিতে নিবিড়ভাবে পর্যবেশ্রণ করছে এবং নিয়মিত আপডেট দিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের কারণে মুম্বইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পুনেতে তাপমাত্রা কমতে পারে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমেই পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘন্টায় তা পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ আরব সাগরের ওপরে অবস্থান করবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর ফলে বঙ্গোপসাগরের ওপরে বিপর্যয়কর ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যেতে পারে। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর বঙ্গোপসাগর বর্ষা-পরবর্তী ঘূর্ণিঝড়ের জন্য পরিচিত। প্রতিবছর এই জায়গায় পাঁচ থেকে ছটি ঘূর্ণিঝড় হয়ে থাকে। বঙ্গোপসাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের ফলে অন্য জায়গার তুলনায় মৃত্যু কম হয়।
২১ অক্টোবর এবং ২৪ অক্টোবর মুম্বইতে যথাক্রমে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টি ২১ অক্টোবরের দিকে ঘনীভূত হয়ে আরব সাগরের দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য এই সিস্টেমের কারণে মুম্বইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
২১ অক্টোবরের দিকে গভীর নিম্নচাপ তীব্রতর হয়ে মধ্য আরব সাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মুম্বই ও পুনেতে তাপমাত্রা হ্রাস ও বৃষ্টিপাতের কারণ হতে পারে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা বলেছেন, আগামী দিনে এই ছবিটি আরও স্পষ্ট হবে।












Click it and Unblock the Notifications