Cyclone Tej Alert: অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় তেজ! দুই রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Cyclone Tej Alert: রবিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তেজ অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আল গাইদাহ (ইয়েমেন) এবং সালালাহ (ওমান) মধ্যবর্তী ইয়েমেন-ওমান উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এটি ২৪ অক্টোবর দুপুরের দিকে আল গাইদাহ (ইয়েমেন)-এর পূর্বে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে চলেছে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১২৫ কিমি। এছাড়াও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ১৪০ কিমি।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এদিন সকালে এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল ইয়েমেনের সোকোত্রা থেকে প্রায় ১৬০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ওমানের সালালাহ থেকে ৫৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্ব এবং আল গাইদাহ(ওমান) থেকে ৫৫০ কিমি দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত হয়েছে।
ESCS “Tej” lay centered at 1130 hrs IST of 22 Oct SW Arabian Sea about 130 km east of Socotra (Yemen), 500 km S-SE of Salalah (Oman) and 500 km SE of Al Ghaidah (Yemen). Very likely to move NW and cross Yemen coast close to Al Ghaidah (Yemen) around early hours of 24 Oct as VSCS pic.twitter.com/zPLfBsp7PB
— India Meteorological Department (@Indiametdept) October 22, 2023
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুদিনের মধ্যে কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আবহাওয়া জানিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি সোমবার ভোরে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপের অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে। এই সময় এর বেগ ছিল ঘন্টায় ছয় কিমি। সেই সময় এই নিম্ন.চাপের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৯০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭৪০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।
আগামী ১২ ঘন্টায় এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর সেটি বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং আগামী তিন দিনে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications