আরব সাগরে চোখ রাঙাচ্ছে সাইক্লোন শাহিন! ৭ রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি

আরব সাগরে চোখ রাঙাচ্ছে সাইক্লোন শাহিন! ৭ রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি

সাইক্লোন গুলাবের 'পুনর্জন্ম' হিসাবে সাইক্লোন শাহিনের ফুঁসে ওঠার আশঙ্কা বহু আগেই করেছে আবহাওয়া দফতর। তবে সাইক্লোন শাহিন সেভাবে এখনও রক্তচক্ষু দেখায়নি! মনে করা হচ্ছে আরব সাগরের বুকে আগামী ২৪ ঘণ্টার প্রবল বেগে ধেয়ে এসে নিজের শক্তি জাহির করতে পারে এই সাইক্লোন। সেই দিকে নজর রেখে, আবহাওয়া দফতরের তরফে এদিন পূর্বাভাসে জানানো হয়েছে, ৭ রাজ্যে এই সাইক্লোনের জেরে প্রবল বর্ষণ হতে পারে। বর্ষণ নিয়ে রাজ্যগুলিকে সতর্কও করে দেওয়া হয়েছে।

সাইক্লোন শাহিন নিয়ে সতর্কতায় কোন কোন রাজ্য?

সাইক্লোন শাহিন নিয়ে সতর্কতায় কোন কোন রাজ্য?

গুলাবের পর আছড়ে পড়তে চলেছে সাইক্লোন শাহিন। সাইক্লোন গুলাবের হাত ধরে তোলপাড় হয়েছে বঙ্গোপসাগর। আর এবার আরব সাগরে ফুঁসে ওঠার অপেক্ষায় শাহিন। 'শাহিন' নামটি পাকিস্তানের নামকরণ। শব্দের অর্থ চিল জাতীয় এমন পাখি যার তেজ প্রবল। তেমনই তেজ নিয়ে আছড়ে পড়তে চলেছে অই সাইক্লোন। আইএমডির সতর্কবার্তায় জানানো হয়েছে,বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক , গুজরাতে এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে।

সাইক্লোনের অবস্থান

সাইক্লোনের অবস্থান

এখনও পর্যন্ত আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ গুজরাতের দেবভূমি দ্বারকা থেকে ৪০০ কিলোমিটা পশ্চিম ও উত্তর পশ্চিমে অবস্থান করে সাইক্লোন শাহিন। এদিকে, জানা গিয়েছে ,পাকিস্তান ও ইরানের কাছাকাছি জায়গায় সাইক্লোন শাহিনের গভীর প্রভাব পড়তে চলেছে। সেখানে সাইক্লোন আরও বড় রূপ নিয়ে প্রভাব খাটাতে পারে। এদিন সকাল নাগাদ, পাকিস্তানের করাচি থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করে সাইক্লোন শাহিন। একই সময় ইরানের চারবাহার বন্দর তেকে ৫৩০ কিলোমিটার দূরে থাকে সাইক্লোন।

সাইক্লোনের শক্তি ও দুর্বতা

সাইক্লোনের শক্তি ও দুর্বতা

আগেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সাইক্লোনের গুলাব দুর্বল হতেই তা পরে আরব সাগরের বুকে নয়া ঘূর্ণি তুলে নয়া রূপ নিয়ে সাইক্লোন শাহিন হয়ে ফুঁসে উঠতে পারে। তবে আবহবিদ সুনীতা দেবী বলছেন, এমন ঘটনা ঘটতে নাও পারে। গুলাবের শক্তি কমে সেটিই সাইক্লোন শাহিন নাও হতে পারে, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কোন গতিবেগে ১২ ঘণ্টার মধ্যে বইবে ঝড়?

কোন গতিবেগে ১২ ঘণ্টার মধ্যে বইবে ঝড়?

জানা গিয়েছে, সাইক্লোন শাহিনের প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যে গুজরাত উপকূলে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত সাইক্লোনের অভিমুখ হল পাকিস্তান-মারাকান উপকূল। এদিকে তার প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যে গুজরাতের উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ও তার বেশি ৭০ কিলোমিটার পর্যন্ত প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আরব সাগরের বুকে এই ঝোড়ো হাওয়ার ফলে সৌরাষ্ট্র ও কচ্ছে প্রবল বর্ষ হতে পারে। মনে করা হচ্ছে, এই হাওয়া পরবর্তীকালে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যেতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+