বঙ্গোপসাগরে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন, সতর্কতা জারি আবহাওয়ার রিপোর্টে

বঙ্গোপসাগরে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন, সতর্কতা জারি আবহাওয়ার রিপোর্টে

২০২১ সালের শুরুতেই ভারতের পশ্চিমপ্রান্ত ঘিরে ধেয়ে এসেছিল সাইক্লোন তাউটে। এরপর কয়েকদিন যেতে না যেতেই ২৬ মে বাংলা ওড়িশার বুকে আছড়ে পড়ে সাইক্লোন ইয়াস। এরপরই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে আরও একটি সইক্লোন।

সাইক্লোনের সতর্কবার্তা

সাইক্লোনের সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে যে শুক্রবারই একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। এর জেরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা যেমন থেকে যাচ্ছে , তেমনই রয়েছে সাইক্লোনের দাপটের আশঙ্কা।

নিম্নচাপ ফের একবার সাইক্লোনের রূপ নেবে!

নিম্নচাপ ফের একবার সাইক্লোনের রূপ নেবে!

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হচ্ছে শুক্রবার বঙ্গোপসাগরের বুকে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার মধ্যে শক্তিশালী সাইক্লোন হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। ফলে তাউটে ও ইয়াসের পর এবার ফের একবার আছড়ে পড়তে পারে সাইক্লোন।

 কোন অভিমুখে যেতে চলেছে নয়া সাইক্লোন

কোন অভিমুখে যেতে চলেছে নয়া সাইক্লোন

জানা গিয়েছে, এই সাইক্লোন ইয়াসের মতো করেই আছড়ে পড়তে পারে ওড়িশায়। এজন্য ১১ জুন থেকেই জগতসিংহপুর, কটক, ডেংকানাল, অঙ্গুল, সম্বলপুরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হচ্ছে কেন্দাপাড়াতেও।

 সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি

সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি

এদিকে, নিম্নচাপের হাত ধরে বাংলায় যখন বর্ষা প্রবেশের বার্তা শোনা যাচ্ছে, তখন ওড়িশায় সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে খবর। এদিকে, সাইক্লোন মোকাবিলায় রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা। সেখানে ইতিমধ্যেই একটি ২৪x৭ এর কন্ট্রোল রুম খোলা হয়ে গিয়েছে। আশঙ্কা রয়েছে শুক্রবারে জন্ম নেওয়া নয়া নিম্নচাপ সেখানে প্রবল প্লাবন নিয়ে আসতে পারে।

তৃৃতীয় সাইক্লোনের প্রতীক্ষা!

তৃৃতীয় সাইক্লোনের প্রতীক্ষা!

প্রসঙ্গত, ২০২১ সালে ইতিমধ্যেই ২ টি পর পর সাইক্লোন দেখেছে দেশ। ১০ দিনের মাথায় দেশের দুই প্রান্তে দুটি পর পর সাইক্লোন সংগঠিত হয়। তারই মাঝে বাংলায় পর পর কয়েকটি টর্নেডোর দাপট দেখা যায়। এরপর শোনা যাচ্ছে ওড়িশার বুকে আছড়ে পড়তে পারে নয়া সাইক্লোন। এর আগে ওড়িশা ও বাংলার বুকে ভয়াবহ ইয়াসের প্রভাব প্লাবিত হয়েছে বহু এলাকা। তবে নয়া সাইক্লোন কতটা ভয়াবহ হবে , তার সম্পর্কে কিছু এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+